জঞ ০৯ ৬ ৬*. ইবনে কাছির দিমাশকি, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৯/৮৩-৮৪। ১৫০ & ইসলামি ইতিহাস অপরদিকে আমিরুল মুমিনিন ওয়ালিদের ভাই মাসলামা বিন আবদুল মালিক বিন মারওয়ান, অন্য আরেক ভাই ও খলিফার পুত্র রোমান সাম্বাজ্যের বিভিন্ন অঞ্চল জয় করতে থাকেন। তারা রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে করতে কনস্টান্টিনোপল পর্যন্ত পৌছে যান। মাসলামা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন। ফ্রাঙ্ধদের অন্তরাত্মা মুসলিম অভিযাত্রীদের ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। হাজ্জাজের ভ্রাতুষ্পুত্র মুহাম্মাদ বিন কাসিম তখন ইরাকি সৈন্য ও অন্যান্য আরও কিছু সৈন্য নিয়ে ভারতবর্ষে অভিযান পরিচালনা করছিলেন এবং বিভিন্ন নগরী জয় করছিলেন। মুসা বিন নুসায়র মিশরীয় সৈন্য ও অন্যান্য সৈন্যদের নিয়ে মাগরিবে অভিযান পরিচালনা করছিলেন এবং মাগরিবের বিভিন্ন নগরী ও এলাকা জয় করছিলেন। এসব অঞ্চলের অধিবাসীগণ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এবং প্রতিমাপূজা ছেড়ে এক আল্লাহর উপাসনা শুরু করে 1৫৬৭)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।