১৪৮ & ইসলামি ইতিহাস হাজার । অর্থাৎ সিন্ধুর অনেক নাগরিক এ অভিযানে মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ করেছিল। নিষ্সন্দেহে এটি ইসলামের অনন্যসাধারণ চারিত্রিক উদারতার এক অনন্য অবদান । খলিফা ওয়ালিদের মৃত্যুর পর খলিফা সুলায়মান বিন আবদুল মালিক, উমর বিন আবদুল আজিজ ও ইয়ািদ বিন আবদুল মালিকের শাসনামলে এ অঞ্চলে উল্লেখযোগ্য কোনো তৎপরতা পরিচালিত হয়নি । ১০৫ হিজরি সনে হিশাম বিন আবদুল মালিক খলিফা নির্বাচিত হওয়ার পর নতুন করে সিন্ধু অঞ্চলে বিজয়াভিযান শুরু হয়। ১০৭ হিজরি সনে জুনায়দ বিন আবদুর রহমানের নেতৃত্বে একটি বাহিনী সিন্ধৃতে অভিযান পরিচালনা করে। মুহাম্মাদ বিন কাসিমের প্রস্থানের পর যেসব অঞ্চল বিদ্রোহ করেছিল, তিনি একে একে সেগুলো পুনরায় জয় করেন। এরপর তিনি পার্শুব্তী ভারতবর্ষের উত্তর গুজরাটের বিভিন্ন নগরীও জয় করেন। ১১১ করলে আবারও সিন্ধু অস্থিতিশীল হয়ে ওঠে । আরবরা সিন্ধুবাসীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, নিজেরাও অন্তর্দন্ের শিকার হয়। ১১২ হিজরি সনে হাকাম বিন আওয়ানা আল-কালবি সিন্ধুর গভর্নর নিযুক্ত হওয়ার পর এ অঞ্চলে পুনরায় শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন।
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।