উমাইয়া খিলাফত ৬ ১৪৭ দ্বিতীয় দিন ১০ রমজান উভয় পক্ষ নতুন করে যুদ্ধ শুরু করে। একদিকে লক্ষাধিক পৌত্তলিক সৈন্য, আরেকদিকে এক আল্লাহয় বিশ্বাসী হাজার দশেক সৈন্য। যুদ্ধ শুরুর পূর্বে মুহাম্মাদ বিন কাসিম সকলকে যুদ্ধক্ষেত্রে অটল-অবিচল থাকার উপদেশ দেন এবং সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করতে বলেন । যুদ্ধ শুরু হতেই মুসলিম বাহিনী প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে । মুসলিম বাহিনীর কামান থেকে বর্ষিত গোলায় প্রতিপক্ষের হাতিগুলো প্রগ্রকম ভীত হয়ে পড়ে এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছটতে শুরু করে। যুদ্ধের একপর্যায়ে মুসলিম বাহিনী সাময়িক পিছু হটলেও মুহাম্মাদ বিন কাসিম উচ্চৈহস্বরে সকলকে আব্বান করে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। অবশেষে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করেন। দাহিরের হাতি লক্ষ্য করে অগ্নিশর নিক্ষেপ করলে হাতির হাওদায় আগুন লেগে যায়। দাহির পালাতে উদ্যত হলে মুসলিম বাহিনী তার পশ্চাদ্ধাবন করে এবং তিরবৃষ্টি শুরু করে । এরইমধ্যে আমর বিন খালিদ আল-কিলাবি নামক জনৈক মুসলিম সৈন্য দাহিরকে হত্যা করেন। বাহরুর, দলিলা ও ব্রান্মণাবাদসহ সিন্ধু অঞ্চলের অন্যান্য নগরীও জয় করে। সিন্ধু বিজয় শেষে মুহাম্মাদ বিন কাসিম তার বাহিনী নিয়ে পার্শ্ববর্তী করেন। এরপর তিনি কির্জ জয় করেন এবং কনৌজ জয়ের লক্ষ্যে অগ্রসর হন। এরই মধ্যে দামেশক থেকে নতুন খলিফা সুলায়মান বিন আবদুল প্রত্যাবর্তনের নির্দেশ দেন । মুহাম্মাদ বিন কাসিমের অপসারণের মধ্য দিয়ে সিন্ধুতে বিজয়াভিযান স্ৃগিত হয়ে যায়। মুহাম্মাদ বিন কাসিম মাত্র বারো হাজার সৈন্য নিয়ে সিন্ধৃতে পৌছেছিলেন। এরপর অভিযান চলাকালে হাজ্জাজ বিন ইউসুফ আরও চার হাজার সৈন্য প্রেরণ করেন। এই সীমিত সামরিক শক্তি নিয়েই তিনি সিন্ধুর বিস্তীর্ণ এলাকা জয় করতে সক্ষম হন। এর পেছনে যেমন তার রণকুশলতা ও মুসলিম অভিযাত্রীদের অনুপম উদার আচরণও বিশেষ ভূমিকা রেখেছিল। মুলতান অভিযানের সময় আরব বাহিনীর সৈন্যসংখ্যা ছিল প্রায় পথ্থশ
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।