Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ৬ ইসলামি ইতিহাস একটি অস্থায়ী সেতু তৈরি করেন। মুসলিম বাহিনী এই অস্থায়ী সেতু ব্যবহার করে সিন্ধু নদ পার হয়। মুসলিম বাহিনীর নৌবহর আগে থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করছিল। নদ পাড়ি দিয়েই আরব সৈন্যগণ প্রতিপক্ষের ওপর তিরবর্ষণ শুরু করে। প্রচণ্ড যুদ্ধের পর দাহিরের বাহিনী পরাজিত হয় এবং বেঁচে যাওয়া সৈন্যরা কোনোমতে পালিয়ে রাজার কাছে পৌঁছায় । মুহাম্মাদ বিন কাসিম সিন্ধু নদ পাড়ি দিয়ে পশ্চিম প্রান্তে চলে আসায় এবং রাজধানীর আশেপাশের বিভিন্ন নগরীতে একে একে কর্তৃত্ব প্রতিষ্ঠা করায় রাজা দাহির প্রচণ্ড উদ্দিন হয়ে পড়েন। তিনি এবার সিন্ধতে আলাফিকে মুসলিম বাহিনীর মোকাবিলা করার অনুরোধ করেন। কিন্তু সম্মুখ সমরে মুহাম্মাদ বিন হারিসও পরাজিত হয়ে পলায়ন করে। এরপর দাহির তার পুত্র জয়সিংহের নেতৃত্বে একটি বিরাট বাহিনী প্রেরণ করলে তারাও পরাজিত হয়। এরপর মুহাম্মাদ বিন কাসিম তার বাহিনী নিয়ে আরও অগ্রসর হয়ে জয়পুরে শিবির ভ্বাপন করেন। কাছেই রাজা দাহিরও শিবির হ্বাপন করেছিলেন। শুরু হয় উভয় পক্ষের চুড়ান্ত লড়াই । প্রথম দিন দু-পক্ষের বিভিন্ন ক্ষুদ্র অংশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে । পরদিন শুরু হয় আসল যুদ্ধ। রাজা দাহির একশ হাতিসহ পাঁচ হাজার রাজপুতদের একটি বিশেষ বাহিনী, দশ হাজার অশ্বারোহী সৈন্য, ত্রিশ হাজার পদাতিক সৈন্য ও অসংখ্য স্বেচ্ছাসেবী সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। রাজা নিজে লৌহবর্ম পরিধান করে একটি বিশালাকার সাদা হাতিতে আরোহণ করেছিলেন এবং তার সঙ্গে দুজন ভূত্য ছিল। ভূত্যরা তাকে তির সরবরাহ করছিল। ৯৩ হিজরি সনের ৯ রমজান (৭১২ খিষ্টান্দের ১৯ জুন) উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। প্রথমদিকে প্রতিপক্ষের হাতিগুলোর কারণে মুসলিম বাহিনী প্রচণ্ড দুর্ভোগের সম্মুখীন হয় এবং কয়েকজন সেনাপতি ও সুদক্ষ যোদ্ধা শহিদ হয়ে যান। এরপর মুসলমান যোদ্ধারা প্রচণ্ড বিক্রমে লড়াই করে প্রতিপক্ষের নয়টি হাতি হত্যা করতে সক্ষম হয়। প্রথম দিন যুদ্ধের ফলাফল ছিল উভয় পক্ষে দোদুল্যমান।

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।