১৪২ ঞ ইসলামি ইতিহাস বিন তহফা আল-বাজালির নেতৃত্বে আরেকটি বাহিনী দেবল অভিমুখে প্রেরণ করেন। মাত্র তিনশ অশ্বারোহী সৈন্যের এ বাহিনীটি ইরান হয়ে মাকরানে পৌছলে হাজ্জাজের নির্দেশে মাকরানের গভর্নর মুহাম্মাদ বিন হারুন আরও তিন হাজার সৈন্য সরবরাহ করেন। মুসলিম বাহিনী দেবলে পৌছলে সিন্ধুরাজ দাহির তার পুত্রের নেতৃত্বে হাতির পাল ও বিভিন্ন অস্ত্রশত্তরে সঙ্জিত বিশাল এক বাহিনী মুসলমানদের মোকাবিলায় প্রেরণ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকা প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিম বাহিনীর সদস্যরা প্রবল বিক্রমে লড়াই করলেও দিনের শেষ ভাগে সেনাপতি বুদায়ল শহিদ হন এবং আরব বাহিনী পরাজিত হয়। জীবিত মুসলিম সৈন্যদের বন্দি করে পাঠিয়ে দেওয়া হয় দেবলের কারাগারে । বুদায়ল বিন তহফার ন্যায় মহান ও দক্ষ একজন সেনাপতির মৃত্যু হাজ্জাজকে আরও ব্যথিত করে তোলে । তিনি এবার অপহৃতদের উদ্ধারের পাশাপাশি সিন্ধু জয় করে সেখানে ইসলামের পতাকা উড্টীন করার সংকল্প করেন। হাজ্জাজ খলিফা ওয়ালিদের কাছে বার্তা পাঠিয়ে বিস্তারিত অবহিত করেন এবং সিন্ধু অভিমুখে বৃহৎ আকারের বাহিনী প্রেরণ করে অপহৃতদের উদ্ধার, রাজা দাহিরকে উপযুক্ত শিক্ষাদান ও সিন্ধুবিজয়ের অনুমতি প্রার্থনা করেন। কিন্তু দারুল খিলাফাহ থেকে বহু দূরে অবস্থিত অত্যন্ত দুর্গম ও বিস্তৃত এ অঞ্চলে অভিযান পরিচালনা করলে প্রচুর অর্থব্যয়ের পাশাপাশি _ বহু প্রাণহানির আশঙ্কা আছে বলে খলিফা তাতে অসম্মতি প্রকাশ করেন। হাজ্জাজ আবারও বার্তা পাঠিয়ে তার সামরিক পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন এবং আরব বাহিনীর বিজয়ের নিশ্চয়তা প্রদানের পাশাপাশি এ কথাও উল্লেখ করেন যে, সিন্ধু জয়ের পর অভিযান খরচের কয়েক গুণ সম্পদ ইসলামি রাষ্ট্রের কোষাগারে ফেরত আসবে । অবশেষে সর্বদিক বিবেচনা করে খলিফা সিন্ধু অভিযানের অনুমতি প্রদান করেন। ৯২ হিজরি সনে হাজ্জাজ বিন ইউসুফ তার চাচাতো ভাই ও জামাতা মুহাম্মাদ বিন কাসিম আস-সাকাফির নেতৃত্বে সিন্ধু অভিমুখে একটি বাহিনী প্রেরণ করেন। মুহাম্মাদ বিন কাসিম তখন সদ্য সতেরো বছর বয়সে উপনীত রণকুশলী এক বীর যোদ্ধা। ইরাকের প্রশাসন ও সাধারণ জনগণের আবেগপূর্ণ বিদায়ী অভিবাদনে সিক্ত হয়ে মুসলিম বাহিনী দেবল অভিমুখে রওনা হয়। সিরাজে পৌছে মুহাম্মাদ বিন কাসিম তার বাহিনীকে পুনঃবিন্যন্ত করেন এবং বাহিনীর একটি অংশকে নৌপথে দেবলের উদ্দেশে
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।