Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত & ১৪১ বড় বড় জাহাজ সরনদ্বীপ থেকে ইরাক অভিমুখে রওনা হয়। পথিমধ্যে সিন্ধুর দেবল বন্দর€৬১) অতিক্রম করার সময় কাফেলাটি একদল দস্যু কর্তৃক আক্রান্ত হয়। দস্যুরা জাহাজগুলো দখল করে সব সম্পদ লুট করে নেয় এবং দাস-দাসী ও আরব নারী-পুরুষদের দেবলে নিয়ে যায়। কয়েকজন বণিক কোনোমতে পালিয়ে ইরাকে পৌছে হাজ্জাজ বিন ইউসুফকে বিস্তারিত অবহিত করে। বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন আরব বণিক কাফেলার ওপর এসব জলদস্যুর উপরূ্পরি আক্রমণ এবং সহায়তাদানের কারণে আগে থেকেই হাজ্জাজ রাগান্িত ছিলেন। এবার সিন্ধুর জলদস্যুদের হাতে মুসলিম নারীদের অপহৃত হওয়ার সংবাদ শুনে তিনি ক্রোধে অধীর হয়ে যান। তবে মুসলিম নারীদের উদ্ধার করার জন্য হাজ্জাজ প্রথমে কুটনৈতিক পথ অবলম্বনের সিদ্ধান্ত নেন। তিনি মাকরানে নিযুক্ত প্রশাসক মুহাম্মাদ বিন হারুনের মাধ্যমে সিন্ধুর রাজা দাহিরের কাছে একটি প্রতিনিধিদল প্রেরণ করেন এবং মুসলিম নারী ও আরব ব্যবসায়ীদের মুক্তি দেওয়ার এবং জাহাজগ্লো ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে একটি বার্তা প্রেরণ করেন। কিন্তু সিন্ধুর ব্রাহ্মণ রাজা দাহির প্রতিনিধিদলকে কঠোর ভাষায় জানিয়ে দেন যে, তিনি এসব জলদস্যু খোঁজখবর রাখেন না এবং তার পক্ষে তাদেরকে পাকড়াও করা সম্ভব নয়। এরইমধ্যে হাজ্জাজ বিশ্বপ্ত সূত্রে নিশ্চিত হন যে, অপহৃত আরব নারী- পুরুষগণ দেবলের কারাগারে বন্দি আছে। এর ফলে বিদ্বোহীদের সহায়তা প্রদানের পাশাপাশি সিন্ধুরাজ নিজেই যে আরবদের বিরুদ্ধে জলদস্যুদের এসব অভিযানে সরাসরি জড়িত, তা-ও প্রমাণিত হয়। এরপর সিন্ধুরাজের প্রদত্ত নেতিবাচক উত্তর জানতে পেরে হাজ্জাজের ক্রোধ চরমে পৌছায়। সিন্ধুরাজ দাহিরের অসদুদেশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে হাজ্জাজ এবার সিন্ধু অভিমুখে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। ৯০ হিজরি সনে হাজ্জাজ উবায়দুল্লাহ বিন নাবহানের নেতৃত্বে সমুদ্রপথে একটি বাহিনী প্রেরণ করেন। কিন্তু দাহিরের বাহিনীর হাতে সেনাপতি উবায়দুল্লাহসহ অধিকাংশ অভিযাত্রী শহিদ হলে অভিযানটি ব্যর্থ হয়। এ সংবাদ পেয়ে সামান্য হতোদ্যম না হয়ে হাজ্জাজ ৯১ হিজরি সনে বুদায়ল ১. দেবল: রেল দা? হাররিজারাতে রিটা?

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।