Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ ৬ ইসলামি ইতিহাস দিন আসাদ সকলের সম্মুখে খুতবা প্রদান করেন এবং সম্ভাব্য তিন করণীয় হতে একটি বেছে নেওয়ার বিষয়ে সকলের পরামর্শ চান__ ১. মার্ভে ফিরে যাওয়া ২. খাকানের সুবিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া ৩. বলখে সুরক্ষিত অবস্থান গড়ে তোলা । সৈন্যগণ খাকানের মোকাবিলা করার পক্ষে মত দেয়। এরপর আসাদ সকলকে নিয়ে দীর্ঘ সময় নিয়ে দু-রাকাত নামাজ আদায় করেন, তারপর দীর্ঘক্ষণ দোয়া করেন। এরপর তিনি এই বলে রওনা হন যে, ইনশাআল্লাহ তোমরা জয়ী হবে । বাস্তবেও মুসলমানরা যুদ্ধে জয়লাভ করে আর তুর্কি মহারাজ খাকান নিহত হয়। ১২৩ হিজরি সন শুরু হওয়ার পূর্বেই তুর্কিদের সমাজব্যবন্থা ভেঙে পড়ে । তারা নিজেদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ায় তুর্কিপ্তান ধ্ৰংসপ্রায় অবস্থায় উপনীত হয়। স্বাভাবিকভাবেই গৃহযুদ্ধে ব্যতিব্যন্ত তুর্কিদের তখন মুসলমানদের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ ছিল না। খ. ভারতবর্ষে বিজয়াভিযান প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আরব বগণিকগণের আসা-যাওয়া ছিল। তাগলাবি রাষি.-এর নেতৃত্বে মুসলমানরা প্রথম সিন্ধু মাকরান অঞ্চল জয় করে। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের শাসনামলে ৯০ হিজরি সনে সরনদ্বীপ€্) থেকে একটি আরব বণিক কাফেলা ইরাকে ফেরার মনস্থ করলে সেখানে আগে থেকেই বসবাসরত একদল আরব বণিক সপরিবারে হজ্বত পালন ও ইরাকে দারুল খিলাফাহ পরিদর্শনের জন্য তাদের সঙ্গী হয়। এ ছাড়াও যেসব আরব বণিক সরণদ্বীপেই মারা গেছে, তাদের অনেকের স্ত্র-সন্তানও কাফেলায় শরিক হয়। এ সময় তৎকালীন সমকালীন উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক ও ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্য দাস-দাসী, মণি-মুক্তাসহ বহুমূল্য ও দুর্লভ বিভিন্ন উপহারসামত্রী ইরাকে প্রেরণ করেন। সব মিলে আঠারোটি ৬. সরনঘীপ : বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত স্বীপরাষ্ট্রটই হলো অতীতের সরনঘ্বীপ।

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।