উমাইয়া খিলাফত € ১৩৯ ১১৯ হিজরি সনে (৭৩৭ খ্রিষ্টাব্দে) আসাদ বিন আবদুল্লাহ কাসরি রহ. তুর্কি মহারাজ খাকানকে হত্যা করেন। এর বিস্তারিত বিবরণ হলো__ খাকান এ সময় মুসলিম বাহিনীকে চুড়ান্তরূপে ধ্বংস করার জন্য বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে। মুসলিম বাহিনীর মনোবল দুর্বল করার উদ্দেশ্যে খাকান প্রচার করে যে, মুসলিম সেনাপতি আসাদ নিহত হয়েছেন। কিন্তু আল্লাহ তার কুট-কৌশলকে বুমেরাং করে দেন এবং তার ফাদে তাকেই ধ্বংস করেন। মুসলিম বাহিনীর সদস্যরা আসাদের মৃত্যুসংবাদ শুনে দ্বীনি চেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে এবং দুশমনের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও ক্রোধ আরও বৃদ্ধি পায়। তারা তাদের সেনাপতিহত্যার প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। এরপর আসাদ যে স্থানে ছিলেন, তারা সে স্থান অভিমুখে রওনা হয়। সেখানে পৌছে তারা আসাদকে জীবিত দেখতে পায়। এরপর আসাদ সবাইকে নিয়ে খাকানের বাহিনীর উদ্দেশে রওনা হন। জাবালে মিল্হ নামক স্থানে পৌছে তিনি বলখ নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনীর সঙ্গে ছিল প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ । সেনাপতি আসাদ এসব সম্পদ ফেলে যেতে চাচহিলেন না। তিনি অশ্বারোহী সৈন্যদের নির্দেশ দেন যে, প্রত্যেকে যেন সামনে একটি এবং ঘাড়ে করে একটি ছাগল বহন করে নিয়ে যায়। নির্দেশ অমান্য করা হলে তিনি হাত কেটে ফেলার হুমকি দেন। তিনি নিজেও একটি ছাগল কীধে নিয়ে সবার সঙ্গে নদী পাড়ি দেন। মুসলিম বাহিনী তখনও ভালো করে নদী পাড়ি দিতে পারেনি, এরই মধ্যে খাকান পেছন দিক থেকে তার বাহিনী নিয়ে উপস্থিত হয়। মুসলিম বাহিনীর যেসব সদস্য তখনও নদী পার হতে পারেনি, খাকানের বাহিনী তাদেরকে হত্যা করে। এরপর খাকান মুসলিম বাহিনীর অনুসরণ করে নদী পাড়ি দিয়ে মুসলিম ছাউনির কাছে চলে আসে। মুসলিম বাহিনী নিজেদের ছাউনিতেই অবস্থান করছিল। তারা চতুর্দিক পরিখা ঘেরা একটি স্থানে ছাউনি স্থাপন করেছিল বিধায় খাকানের বাহিনীর পক্ষে মুসলিম বাহিনীর নাগাল পাওয়া সম্ভব ছিল না। রাতের বেলা উভয় পক্ষের সামনে অপর পক্ষের প্রজবলিত আগুন দৃষ্টিগোচর হচ্ছিল । প্রত্যুবে খাকান মুসলিম বাহিনীর একটি অংশের ওপর হামলা চালিয়ে অনেককে হত্যা করে, কতক সৈন্যকে বন্দি করে এবং সম্পদবোঝাই কয়েকটি উট নিয়ে যায়। এরপর আসাদ ও তার বাহিনী সামনে অগ্রসর হয়ে বলখের মার্জ ভূমিতে অবতরণ করে। ততদিনে শীতকালও শেষ হয়ে গেছে। ঈদুল আযহার
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।