১৩৮ ৬ ইসলামি ইতিহাস ১১২ হিজরিতে তুর্কিস্ভানে পরিচালিত এক অভিযান সম্পর্কে এঁতিহাসিক ইবনে কাছির রহ. লিখেছেন__ তুর্কিরা মুসলিম বাহিনীর ডানবাহুর ওপর হামলা চালায়। বাহিনীর এ অংশে ছিল তামিম ও আয্দ গোত্র । তুর্কিদের আক্রমণে এই দুই গোত্রসহ অন্যান্য বিভিন্ন গোত্রের অনেক সৈন্য শহিদ হয়ে যায়। শাহাদাত তো আল্লাহর অনুগহ-দান; তিনি যাকে ইচ্ছা, তাকে এই মহাসম্পদ দান করেন। এ সময় মুসলিম বাহিনীর জনৈক বীর যোদ্ধা চরম রণনিপুণতা প্রদর্শন করে এবং তুর্কি বীর যোদ্ধাদের একটি দলের সঙ্গে একাই লড়াই করে তাদের সকলকে হত্যা করে। এ অবস্থা দেখে খাকানের শাহি ঘোষক ঘোষণা করে, “তুমি যদি আমাদের দলে চলে আসো, তাহলে বরণ করে নেব এবং তোমারও পূজা করব।” তখন সেই মহান যোদ্ধা উত্তর দেন, ধিক তোমাদের! আমরা তো তোমাদের বিরুদ্ধে কেবল এ জন্য যুদ্ধ করছি যে, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারও উপাসনা করবে না। আল্লাহর কোনো শরিক নেই ।' এরপর তিনি তুর্কিদের বিরুদ্ধে লড়তে লড়তে শহিদ হয়ে যান। আল্লাহ তার প্রতি দয়া করুন। এই বীর যোদ্ধার শাহাদাতের পর মুসলিম বাহিনীর অন্যান্য বীর যোদ্ধারা অগ্বসর হয় এবং অটল-অবিচল থেকে যুদ্ধ করতে থাকে। তারা একযোগে তুর্কিদের ওপর হামলা চালালে আল্লাহ তাআলা তুর্কিদের পরুঁদস্ত করেন এবং তাদের প্রচুর সৈন্য নিহত হয়। এরপর তুর্কিরা পাল্টা হামলা চালিয়ে মুসলিম বাহিনীর প্রচুর সৈন্যকে হত্যা করে। মুসলিম বাহিনীর মাত্র দু-হাজার সৈন্য ব্যতীত সকলে শহিদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম সৈন্যদের অনেককে বন্দি করে খাকানের সামনে উপস্থিত করা হলে তার নির্দেশে তাদের প্রত্যেককে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ... ৷ এ যুদ্ধকে ঘাটির যুদ্ধ বলা হয় ।0৬৪) *. ইবনে কাছির দিমাশকি, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৯/২৮১-২৮২।
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।