Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৪ ১৩৭ উন্মুক্ত হয়, রাস্তাঘাটে চলাচল শুরু হয়। অত্যন্ত ভীতিপ্রদ এসব পথে ইতিপূর্বে ভুলেও কেউ পা বাড়াত না। অভিযানে ইয়াধিদ বিন মুহাল্লাব প্রচুর গনিমত লাভ করেন, যার মধ্যে অতি মূল্যবান মণি-মুক্তা খচিত একটি রাজমুকূটও ছিল। এ সময় ইয়ািদ উপস্থিত সৈন্যদের প্রশ্ন করেন, 'তোমরা কি এমন কাউকে চেনো, যিনি এই মুকুটটি দেখার পর এর প্রতি সামান্য আগ্রহও বোধ করবেন না?' সকলে উত্তর দেয়, না, আমরা এমন কারও কথা জানি না।' ইয়াধিদ বলেন, 'আল্লাহর শপথ! আমি এমন এক ব্যক্তির কথা জানি, যার সামনে বা যার মতো লোকদের সামনে এই মুকুট পেশ করা হলে এর প্রতি মোটেও আগ্রহী হবেন না? এরপর তিনি তার বাহিনীর সদস্য (তাবেয়ি) মুহাম্মাদ বিন ওয়াসিকে আহ্বান করেন এবং তাকে রাজমুকুটটি গ্রহণ করতে বলেন । উত্তরে মুহাম্মাদ বলেন, 'আমার এর প্রয়োজন নেই ।” তখন ইয়াষিদ তাকে বলেন, আমি শপথ করে বলছি, আপনাকে এটা নিতে হবে ।' এরপর তিনি মুকুটটি নিয়ে সেখান থেকে উঠে যান। তখন ইয়াধিদ তাকে অনুসরণ করার জন্য এক ব্যক্তিকে নির্দেশ দেন এবং তিনি মুকুটটি নিয়ে কী করেন, তা লক্ষ করতে বলেন। যাওয়ার পথে এক ভিক্ষুক মুহাম্মাদ বিন ওয়াসির কাছে সাহায্যপ্রার্থনা . করলে তিনি তাকে মুকুটটি দিয়ে দেন। সংবাদ পেয়ে ইয়াষিদ লোক পাঠিয়ে ভিক্ষুকটির কাছ থেকে মুকুটটি নিয়ে নেন এবং বিনিময়ে তাকে প্রচুর অর্থ প্রদান করেন। ১১০ হিজরি সনে মাসলামা বিন আবদুল মালিক তুর্কি শাসক খাকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মাসলামার মোকাবিলায় খাকান সুবিশাল বাহিনী নিয়ে অগ্রসর হয়। প্রায় এক মাস উভয় বাহিনী আপন আপন অবস্থানে অপেক্ষারত থাকে । অবশেষে শীতকালে আল্লাহ তাআলা খাকানের বাহিনীকে পরযুদস্ত করেন। মাসলামা যুদ্ধলন্ধ সম্পদ নিয়ে নিরাপদে প্রত্যাবর্তন করেন৷ শামে ফেরার পথে মাসলামা জুলকারনাইনের পদচিহ্ন অনুসরণ করেন। এ যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে “কাদামাটির যোদ্ধা' বলা হয়। কারণ, তারা এ অভিযানে কাদামাটি ও চোরাবালিতে ভরা বিভিন্ন হান অতিক্রম করে; অনেক পশু তাতে ডুবে যায় এবং বহু সৈনিক কাদামাটিতে আটকে যায়। বহু ঘাত-প্রতিঘাত, প্রতিকূল পরিস্থিতি ও দুর্গম পথ পাড়ি দিয়ে মুসলিম বাহিনী শামে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়।

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।