১৩৬ & ইসলামি ইতিহাস বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, তিনি কী করে সম্পদলোভী হতে পারেন?! আর আমাদেরকে নিহত ও নিপ্রশেষ হওয়ার ভয় দেখাচ্ছেন? আমরা তো ভালো করেই জানি যে, আমাদের প্রত্যেকেরই একটি 'আজাল' ও সুনির্ধারিত আয়ু রয়েছে। আর মৃত্যু যখন অবশ্যস্তাবী, সুতরাং লড়াই করতে করতে শহিদ হওয়াই আমাদের কাছে সবচেয়ে মর্যাদার মৃত্যু । আমরা মৃত্যুকে ভয় করি না, অপছন্দও করি না। চীন স্মাট-_তাহলে তোমাদের সেনাপতি কী পেলে খুশি হবেন? কুতায়বার দূত__তিনি তো শপথ করেছেন যে, আপনার দেশের মাটি পদদলিত না করে, আপনার রাজত্ব শেষ না করে এবং আপনার দেশ থেকে জিজিয়া সংগ্রহ না করে স্বদেশে প্রত্যাবর্তন করবেন না। চীন স্ম্বাট__আমি তার শপথ পূর্ণ করে এ দেশ থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি তার কাছে আমার দেশের কিছু মাটি ও চারজন রাজপুত্রকে প্রেরণ করছি। সঙ্গে প্রচুর স্বর্ণ, রেশমি কাপড় এবং এমন অমূল্য কিছু চীনা পরিচ্ছদ পাঠাচ্ছি, যার মূল্য আন্দাজ করাও কঠিন । কথামতো চীনা স্ম্বাট এ সবকিছু প্রেরণ করলে কুতায়বা তা গ্রহণ করে নেন। কারণ, এরইমধ্যে তার কাছে খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের মৃত্যুসংবাদ এসে পৌছেছিল এবং এ কারণে তার যুদ্ধস্পৃহায় ভাটা সৃষ্টি হয়েছিল ।€৬০) ৯৮ হিজরি সনে ইয়াধিদ বিন মুহাল্লাবের নেতৃত্বে মুসলিম বাহিনী জুরজান জয় করে। উক্ত অভিযানের একটি ঘটনা আমাদের সামনে অভিযানে অংশগ্রহণকারী মহান সৈন্যদের সুউচ্চ আত্মিক চেতনা ও সমুন্নত মূল্যবোধের বিষয়টি তুলে ইয়াঘিদ বিন মুহাল্লাব এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে জুরজানে অভিযান চালিয়েছিলেন। তাদের মধ্যে ষাট হাজার ছিল শামের বাহিনীর সদস্য । জুরজান বিজয়ের মাধ্যমেই আশেপাশের অন্যান্য অঞ্চলে অভিযানের পথ ৬৩. ওয়ালিদের পর খলিফা পদে অধিষ্ঠিত হয়েছিলেন তার ভাই সুলায়মান বিন আবদুল মালিক। কুতায়বা বিন মুসলিম যেহেতু ইতিপূর্বে সুলায়মানের খিলাফতপ্রাপ্তির বিষয়ে বিরোধিতা করেছিলেন, তাই স্বভাবতই তিনি খলিফা ওয়ালিদের প্রয়াণ ও সুলায়মানের দায়িত্বলাভের সংবাদ পেয়ে উদ্ধিগন হয়ে পড়েন। কুতায়বা আশঙ্কা করছিলেন যে, সুলায়মান 85857
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।