Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ১৩৫ (0101) সেখানে উপস্থিত হয়ে কুতায়বাকে বলে, আমি আপনার কল্যাণকামী ও শুভাকাজ্মী; আপনি দয়া করে এমন ভুল করবেন না।' তখন কুতায়বা দাঁড়িয়ে হাতে একটি আগুনের মশাল নিয়ে বলেন__আমি নিজ হাতে মূর্তিগুলোতে আগুন ধরাব; তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, পরে আর সুযোগ পাবে না।' এরপর তিনি “আল্লাহু আকবার' বলে মূর্তিগ্লোতে আগুন লাগিয়ে দেন। অল্প সময়ের মধ্যে সবগুলো মূর্তি পুড়ে ছাই হয়ে যায়। ৯৪ হিজরি সনে কুতায়বা রহ. শাশ ও ফারগানা অঞ্চলও জয় করেন। চীনভূমিতে অভিযান বিখ্যাত সেনাপতি কুতায়বা বিন মুসলিম রহ. এরপর পূর্ব দিকে তার অভিযান অব্যাহত রাখেন এবং ৯৬ হিজরি সনে (৭১৫ খিষ্টাব্দে) চীনের দূত পাঠিয়ে তাকে সতর্ক করেন এবং তাকে ইসলাম গ্রহণ বা জিজিয়া প্রদানের আহ্বান জানান। কুতায়বার প্রেরিত দূতদের সঙ্গে চীনস্ম্াটের যে কথোপকথন হয়, তা নিম্নে তুলে ধরা হলো। চীন স্ম্বাট___তোমরা তো আমার রাজ্যের বিশালতা দেখেছ। আমার হাত থেকে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। (এই বিশাল রাজ্যে) তোমাদের অবস্থান আমার হাতের তালুতে একটি ডিমের মতো ৷ সুতরাং তোমরা তোমাদের সঙ্গীর (কুতায়বা) কাছে ফিরে যাও এবং তাকে বলো, সে যেন আমার রাজ্য থেকে চলে যায়। আমি তার লালসার বিষয়টি অনুমান করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি তার সৈন্যস্বল্পতার বিষয়টিও । যদি তোমরা না ফেরো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে এমন বিশাল এক বাহিনী প্রেরণ করব, যারা তোমাদের শেষ ব্যক্তিটিকেও নিঃশেষ করে ছাড়বে । কুতায়বার দূত__আপনি কুতায়বাকে এ কথা বলতে বলছেন?! তার সৈন্যসংখ্যা কীকরে অল্প হবে! তার বাহিনীর প্রথমাংশ তো আপনার রাজ্যে আর শেষ অংশ জয়তুনভূমিতে (দারুল খিলাফাহ দামেশকে)! যিনি বিশাল জগৎ জয় করার পরও তা পেছনে ফেলে আপনার রাজ্যে আপনার

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।