১৩৪ & ইসলামি ইতিহাস চাহিদা পুরণ করতে । তাকে কিছু সম্পদ দিলে সে তুষ্ট হয়ে নিজ বাহিনী নিয়ে ফিরে যাবে । ওয়ারদানের প্ররোচনায় সকল প্রশাসক মিলে এক বিশাল বাহিনী সমবেত করতে সক্ষম হয়। ইতিপূর্বে এ অঞ্চলের ইতিহাসে এরূপ বিশাল সৈন্যসমাবেশ ঘটেনি। কুতায়বা প্রচণ্ড হামলা চালিয়ে এই বিশাল বাহিনীকে ছিন্নভিন্ন করে ফেলেন এবং প্রতিপক্ষের অনেক সৈন্যের ইহলীলা সাঙ্গ করেন। এভাবে তিনি পুনরায় পুরো অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। এরপর তিনি তুর্কি শাসক নাইজাক খানের পশ্চাদ্ধাবন করেন। নাইজাক খান পালিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্জলে যেতে থাকলে তিনিও তার অনুসরণ করেন। অবশেষে এক দুর্গে তাকে দু-মাস অবরুদ্ধ রাখলে সে মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়। এরপর কুতায়বা তার সঙ্গীদের সঙ্গে পরামর্শ করে নাইজাক খান ও তার সঙ্গীদের হত্যা করেন। কুতায়বার নেতৃত্বে ইসলামের বিজয়যাত্রা অব্যাহত গতিতে এগিয়ে চলতে থাকে। একের পর এক নগরী জয় করে একসময় তিনি মুসলমানদের পুরোনো শক্র প্রতাপশালী তুর্কি শাসক রডবিলের রাজ্য সিজিস্তানে পৌছান। রডবিলের রাজ্যে মুসলিম বাহিনী পা রাখতেই রডবিলের দূতগণ কুতায়বার সঙ্গে সাক্ষাৎ করে প্রচুর অর্থের বিনিময়ে সন্ধির প্রস্তাব দিলে তিনি সম্মত হয়ে চুক্তি করেন। সমরকন্দ বিজয় ৯৩ হিজরি সনে (৭১১ খিষ্টাব্দে) কুতায়বা রহ. সমরকন্দ জয় করেন। সমরকন্দে একটি মসজিদ নির্মাণ করে তাতে নামাজ আদায় করেন এবং খুতবা প্রদান করেন। এরপর তিনি সমরকন্দে বিদ্যমান সকল মূর্তি একত্র করার নির্দেশ দেন। মূর্তিগুলো একটির ওপর একটি রাখা হলে বিশাল প্রাসাদসম ভবনের রূপ ধারণ করে। তিনি মূর্তিগুলো ভেঙে ফেলার নির্দেশ দেন। তার নির্দেশ শুনে সমরকন্দবাসী চিৎকার ও কান্নাকাটি শুরু করে দেয়। নেতৃস্থানীয় জনৈক মূর্তিপূজারি কুতায়বাকে বলে, “এখানে এমন কিছু প্রাচীন ও এতিহ্যবাহী মূর্তি আছে, যেগুলো যে-ই ধ্বংস করার চেষ্টা করবে, সে নিজেই ধ্বংস হয়ে যাবে ।" সুগদ (9০8৭1)-এর শাসক ঘ্বুরাক
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।