Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৪ ১৩৩ মুসলমানরা বায়কান্দ থেকে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ লাভ করে। এর মধ্যে ছিল স্বর্ণ-রুপার তৈরি অনেক পাত্র, স্বর্ণের তৈরি মুর্তি ইত্যাদি। কেবল সাবাক নামক একটি মূর্তির ভেতর পাওয়া যায় একলক্ষ পঞ্ধাশ হাজার ্বণমুদ্রা । মুসলিম বিজেতারা রাজন্যবর্গের কোষাগার হতেও প্রচুর সম্পদ ও অস্ত্রশস্ত্র লাভ করে । পাওয়া যায় প্রচুর দাস-দাসীও | সেনাপতি কুতায়বা যুদ্ধলন্ধ সম্পদ সৈন্যদেরকে প্রদানের বিষয়ে জানতে চান। হাজ্জাজ অনুমতি দিলে কুতায়বা যুদ্ধলন্ধ সম্পদ সৈন্যদের মধ্যে বণ্টন করে দেন। বাহিনীর প্রত্যেক সদস্য প্রচুর সম্পদের অধিকারী হয় এবং শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রচুর অস্ত্রেরও অধিকারী হয়। অস্ত্র ও সম্পদে মুসলিম বাহিনী এক শক্তিশালী বাহিনীতে পরিণত হয়। ৮৯ হিজরি সনে কুতায়বা বুখারা সীমান্তে বুখারাবাসীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেন। কিন্তু প্রবল চেষ্টার পরও তিনি বুখারায় প্রবেশ করতে ব্যর্থ হন। বাধ্য হয়ে তিনি মার্ভে ফিরে আসেন। তখন হাজ্জাজের বার্তাবাহক পত্র আসায় কুতায়বাকে কঠিন ভাষায় তিরস্কার করা হয়। পাশাপাশি হাজ্জাজ বুখারার নকশা প্রেরণ করলে ফিরতি পত্রে হাজ্জাজ লেখেন, তুমি পুনরায় বুখারা জয়ের চেষ্টা করো, নিজের গোনাহর জন্য আল্লাহর কাছে তাওবা করো এবং অমুক অমুক স্থান দিয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করো । যুদ্ধের সময় প্রতারণা পরিহার করে চলবে । বুখারা বিজয় ৯০ হিজরি সনে (৭০৯ খ্রিষ্টাব্দে) কুতায়বা বিন মুসলিম রহ. বুখারায় অবস্থানরত তুর্কি বাহিনীকে পরাজিত করে বুখারা জয় করেন। বুখারার সঙ্গে সন্ধিচুক্তি করে। কিন্তু কিছুদিন পরই তারা চুক্তি ভঙ্গ করে। বুখারার শাসক ওয়ারদান আশেপাশের প্রশাসকগণকে চুক্তি ভঙ্গ করতে এবং ডাকাতের ন্যায়; কিছু সম্পদ পেলেই তারা চলে যাবে। এই কুতায়বা তো রাজা নয়, তার রাজা হওয়ার আশাও নেই, সে এসেছে তার রাজার

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।