Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ৬ ইসলামি ইতিহাস গেলে ভালো হবে । কুতায়বা তৎক্ষণাৎ তুনদারকে হত্যা করার জন্য তার জনৈক ভূত্যকে নির্দেশ দেন। ভূত্য হুকুম তামিল করার পর তিনি যিরারকে বললেন, আমি আর তুমি ছাড়া এমন আর কেউ নেই, যে তার কথা শুনেছে । আমি আল্লাহর শপথ করে তোমাকে বলছি__যদি আমাদের যুদ্ধ শেষ হওয়ার পূর্বে এ কথা প্রকাশ পায়, তাহলে তোমাকেও তার কাছে পাঠিয়ে দেবো । সুতরাং তুমি নিজের মুখ নিয়ন্ত্রণে রেখো। কারণ, বর্তমান পরিস্থিতিতে এ কথা প্রকাশ পেয়ে গেলে সৈন্যদের মাঝে দুর্বলতা ছড়িয়ে পড়বে আর শক্ররা উদ্যমী হয়ে উঠবে। এরপর কুতায়বা সকলকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন। সকলে পূর্ণ উদ্যমে তুর্কিদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তুর্কিরা শোচনীয়ভাবে পরাজিত হয়। তুর্কিরা কৃতায়বার কাছে সন্ধিচুক্তির করেন। এরপর তিনি মুসলিম বাহিনীর জনৈক সদস্যকে উক্ত এলাকার প্রশাসক নিযুক্ত করে তার সঙ্গে কিছু সৈন্য রেখে যান। প্রত্যাবর্তনের উদ্দেশ্যে অল্পদূর পথ অতিক্রম করতেই তিনি সংবাদ পান যে, বিজিত অঞ্চলের তুর্কিরা চুক্তি ভঙ্গ করে মুসলিম প্রশাসককে হত্যা করেছে এবং অন্যান্য সৈন্যদের (লাঞ্কিত করতে) নাক কর্তন করেছে। কৃতায়বা তৎক্ষণাৎ বায়কান্দ ফিরে আসেন এবং এক মাস পর্যন্ত তুর্কিদের অবরোধ করে রাখেন। এ সময় তারা পুনরায় সন্ধি চুক্তি করতে চাইলে তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবরোধ দীর্ঘায়ত করে একসময় তিনি পুনরায় বায়কান্দ জয় করেন৷ এরপর তিনি বিদ্রোহীদের হত্যা করেন, তাদের সন্তানদের দাসে পরিণত করেন এবং তাদের সম্পদ ুদ্ধলন্ধ সম্পদে পরিণত করেন। মুসলমানদের সঙ্গে কৃত সধিচুক্তি ভঙ্গ করতে তুর্কিদের জনৈক এক-চ্ষুহীন ব্যক্তি প্ররোচিত করেছিল। তাকে বন্দি করে কুতায়বার সামনে উপস্থিত করা হলে সে কুতায়বাকে বলে, 'আমাকে ছেড়ে দিন; বিনিময়ে আপনাকে চীনে তৈরি অতি মূল্যবান পাচটি বন্র দেবো, যার মুল্য হাজার হাজার মুদ্রা। সঙ্গে থাকা সেনাপতিগণ কুতায়বাকে উক্ত প্রস্তাব গ্রহণ করার পরামর্শ দিলে তিনি বলেন, না, আল্লাহর শপথ! আমি দ্বিতীয়বার তোমাকে মুসলমানদের ভীত-সন্ত্র্ত করার সুযোগ দেবো না” এরপর তার নির্দেশে লোকটির শিরশ্ছেদ করা হয়। নিঃসন্দেহে এ ঘটনা মহান বিজেতা কুতায়বা বিন মুসলিম রহ.-এর নিষ্ঠা ও নির্মোহতার এক অনন্যসাধারণ উদাহরণ ।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।