১৩০ & ইসলামি ইতিহাস ইবনুল আশআছ একে একে অনেকগুলো নগরীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ৬১১ বসুর ০৮১১ করে প্রশাসক নিযুক্ত করেন। এসব অভিযানে মুসলিম বাহিনী প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও অনেক যুদ্ধবন্দি লাভ করে । এরপর তিনি তার বাহিনীর সদস্যদের রডবিলের রাজ্যের আরও গভীরে প্রবেশ করতে নিষেধ করে দখলকৃত এলাকাগুলোর উন্নয়নে মনোনিবেশ করতে বলেন এবং পরবর্তী বছর পর্যন্ত অগ্রবর্তী অভিযান মুলতবি করেন। তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র পাঠিয়ে অর্জিত বিজয় ও আপাতত অভিযান মুলতবি রাখার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন । কিন্তু হাজ্জাজ ইবনুল আশআছের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে বার্তাপ্রেরণের মাধ্যমে তাকে ভীরু-কাপুরুষ বলে অপবাদ দেন। তিনি ইবনুল আশআছকে যুদ্ধবিমুখ বলেও অভিযুক্ত করেন। এরপর হাজ্জাজ আরও দুটি বার্তা প্রেরণ করেন এবং উভয় বার্তায় ইবনুল আশআছকে তীব্র ও অশ্লীল ভাষায় আক্রমণ করেন। হাজ্জাজের পত্র পেয়ে ইবনুল আশআছ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি জানতেন যে, হাজ্জাজ তাকে ঘৃণা করেন এবং তাকে সরিয়ে দিতে চান। তাই তিনি তার সৈন্যদের একত্র করে বললেন, হাজ্জাজ ও আমাদের দৃষ্টান্ত হলো যেমন এক ব্যক্তি তার ভাইকে বলেছিল__ 905 ৫ 817 4905 365 ৩ ৪95৪ 4 এ ৫1 ভূত্যটিকে ঘোড়ায় উঠিয়ে দা মারা গেলে তো মারাই গেল আর বেঁচে ফিরে আসলে তোমারই থাকল । হে আমার সৈন্যরা, যদি তোমরা যুদ্ধে জয়লাভ করো, তাহলে তো হাজ্জাজের ক্ষমতা ও শাসন-পরিধি বৃদ্ধি পাবে আর যদি নিহত হও, তাতেও তার লাভ; তার শক্রই কমবে । এরপর তিনি বলেন, সকলে আল্লাহর দুশমন হাজ্জাজকে অপসারণ করো এবং তাকে প্রদত্ত আনুগত্যের অঙ্গীকার প্রত্যাহার করে নাও ইবনুল আশআছ খলিফা আবদুল মালিককে অপসারণের কথা বলেননি) এবং তোমাদের সেনাপতি আবদুর রহমান ইবনুল আশআছের হাতে আনুগত্যের বায়আত গ্রহণ করো। আমি অঙ্গীকার প্রত্যাহার করলাম। সঙ্গে সঙ্গে উপস্থিত সৈন্যগণ চিৎকার করে
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।