Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত & ১২৯ তার এই দ্বিমুখী আচরণে অতিষ্ঠ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ উবায়দুল্লাহ বিন আবু বাকরাকে তার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। উবায়দুল্লাহ একের পর এক যুদ্ধে রডবিলের বিরুদ্ধে জয়লাভ করে বিভিন্ন নগরীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সামনে অগ্রসর হতে থাকেন আর রডবিল ও তার তুর্কি বাহিনী পালিয়ে আরেক নগরীতে আশ্রয় নিতে থাকে । এভাবে তারা নিজেদের প্রধান নগরীর কাছে মাত্র আঠারো ফরসখ দূরত্বে পৌঁছে যায়। এ সময় তুর্কিরা মুসলিম বাহিনীর পেছনের সকল পথ বন্ধ করে দেয় এবং তাদের চলাচলের পথ রুদ্ধ করে দেয়। মুসলিম বাহিনীর নিশ্চিত ধ্বংস জেনে সেনাপতি উবায়দুল্লাহ রডবিলের সঙ্গে সন্ধি করার মন্‌ করেন। কিন্তু মুসলিম বাহিনীর সদস্য সাহাবি শুরায়হ বিন হানি রাযি.-এর বিরোধিতা করে সকলকে লড়াই চালিয়ে যেতে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে উদ্বুদ্ধ করেন। সেনাপতি উবায়দুল্লাহ তাকে লড়াই করতে নিষেধ করেও ব্যর্থ হন। কিছু সাহসী সৈনিক শুরায়হ রাযি. এর ডাকে সাড়া দিলে তিনি তাদেরকে নিয়েই তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধে শুরায়হ রাষি.-সহ মুসলিম বাহিনীর প্রায় ত্রিশ হাজার সৈন্য শহিদ হয়। তুর্কি বাহিনী হারায় এর কয়েকগুণ বেশি সৈন্য । বেঁচে আসেন। সংবাদ পেয়ে হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আবদুল মালিকের কাছে বিস্তারিত জানিয়ে বার্তা পাঠান এবং প্রতিশোধ নেওয়ার জন্য রডবিলের এলাকায় একটি বিশাল বাহিনী প্রেরণের বিষয়ে খলিফার পরামর্শ চান। খলিফা হাজ্জাজের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। সে বছরই (৮০ হিজরি সনে) উবায়দুল্লাহ বিন আবু বাকরা ইন্তেকাল করায় হাজ্জাজ এবার আবদুর রহমান বিন মুহাম্মাদ ইবনুল আশআছের নেতৃত্বে চল্লিশ হাজার সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন। হাজ্জাজ ইবনুল আশআছকে কঠিনভাবে অপছন্দ করলেও তার রণদক্ষতা ও সমরনিপুণতার কথা অকুগ্ঠচিত্তে স্বীকার করতেন। মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পেয়ে .ভীত-সন্তত্ত রডবিল মুসলিম উবায়দুল্লাহর বাহিনীর সঙ্গে কৃত ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য দুখ প্রকাশ র ক্ষমাপ্রার্থনা করে। কিন্তু ইবনুল আশআছ তার কৈফিয়ত প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্তে অটল থাকেন।

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।