উমাইয়া খিলাফত * ১২৫ নারবোনে ফিরে আসে । প্রখ্যাত বৃটিশ ধঁতিহাসিক এডওয়ার্ড গিবন (80%/থ10 01১07) বলেন, আরবরা যদি তুরসের যুদ্ধে জয়লাভ করত, তাহলে আজ অক্সফোর্ড ও ক্যামব্বিজে কুরআন তিলাওয়াত ও তাফসির চর্চা হতো। বাহিনীর দুর্যোগের সংবাদ পেয়ে দ্রুত আবদুল মালিক বিন কাতান ফিহরির নেতৃত্বে সাহায্যবাহিনী প্রেরণ করেন এবং আবদুল মালিককে আন্দালুসে আবদুর রহমান আল-গাফিকির ভ্লাভিষিক্ত নির্ধারণ করেন। এরপর তিনি খলিফা হিশাম বিন আবদুল মালিকের কাছে দুর্যোগের সংবাদ প্রেরণ করেন। সংবাদ পেয়ে খলিফা তাকে ফ্রান্সে বিজয়াভিযান চালানোর এবং যুদ্ধের মাধ্যমে সবদিক থেকে ফ্রান্সে কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্দেশ দেন। এবং মুসলমানদের দখলে থাকা দুর্গ গুলোর নিরাপত্তা দৃঢ়করণে পদক্ষেপ গ্রহণ করেন। ওদিকে ফ্রান্সে ডিউক ওডোর প্রতিপত্তি লোপ পাওয়ায় সিবতমানিয়ায় তখন বিশৃঙ্খলা ও নৈরাজ্য ছড়িয়ে পড়েছিল এবং জনগণ সংঘাতে জড়িয়ে পড়েছিল। তখন মার্সেই (১%1361116)-এর ডিউক প্রশাসক ইউসুফ বিন আবদুর রহমান ফিহরির সঙ্গে মিত্রতা করে। উভয়ে মিলে রোন নদী অতিক্রম করে আর্লস নগরীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর তারা সামনে অগ্রসর হয়ে প্রভি্স 01০%90০০) নগরীও জয় করে নেন। মুসলমানরা এরপর চার বছর সেখানে শাসন করে। এ সময় কেউ তাদের বিরুদ্ধাচরণ করেনি। ১১৬ হিজরি সনে (৭৩৪ খিষ্টাব্দে) খলিফা হিশাম বিন আবদুল মালিক এবং তার স্থানে উকবা ইবনুল হাজ্জাজ সালুলিকে নিযুক্ত করেন । উকবা ছিলেন একজন সুদক্ষ বীর সেনানী। উকবার একটি অনন্য বৈশিষ্ট্য ছিল__অমুসলিম কোনো ব্যক্তি বন্দি হলে তিনি তাকে হত্যা করতেন না; বরং তার সামনে ইসলামের পরিচয় ও
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।