Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ & ইসলামি ইতিহাস ১১৪ হিজরি সনের শাবান মাসের শেষদিকে (৭৩২ খিষ্টাব্দের অক্টোবর মাসে) ফ্রান্সের তুর্‌স (7০015) নগরীর কাছে উভয় বাহিনী মুখোমুখি হয় । প্রথম আট দিন উভয় পক্ষ যুদ্ধে না জড়িয়ে অপেক্ষা করতে থাকে। এরপর শুরু হয় যুদ্ধ। উভয় পক্ষ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অটল- অবিচল থেকে যুদ্ধ চালিয়ে যায়। দ্বিতীয় দিনও পরিস্থিতি একইরকম ছিল । তবে ধীরে ধীরে যুদ্ধের পাল্লা মুসলিম বাহিনীর দিকে হেলে পড়ছিল। এ সময় ফ্রাঙ্করা একটি কৌশলের আশ্রয় নেয়। ফ্রাঙ্ক বাহিনীর একটি অংশ মুসলিম বাহিনীর সারি ভেদ করে সামনে অগ্রসর হয় এবং মুসলিম বাহিনীর অবস্থানহ্থলের পেছনে যেখানে মুসলমানরা পূর্বে অর্জিত যুদ্ধলন্ধ সম্পদ গচ্ছিত রেখেছিল, সেখানে পৌছে যেতে সক্ষম হয়। এর ফলে মুসলিম বাহিনীর মাঝে অস্থিরতা সৃষ্টি হয় এবং মুসলিম সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে । সেনাপতি আবদুর রহমান তার সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অবিচল রাখার এবং যুদ্ধলন্ধ সম্পদের জন্য অস্থির না হতে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও তার চেষ্টা ব্যর্থ হয়। এরইমধ্যে প্রতিপক্ষের নিক্ষিপ্ত তিরের আঘাতে তিনি শহিদ হয়ে যান। সেনাপতির ইন্তেকালের পরও মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্রে অটল-অবিচল থেকে সেদিনের যুদ্ধ শেষ করে। রাতের অন্ধকার ছেয়ে এলে যখন লাগিয়ে মুসলিম বাহিনী দ্রুত দক্ষিণে সরে পড়ে। এটি ১১৪ হিজরির রমজান মাসের শুরুর দিকের ঘটনা । ভোরবেলা ফ্রাঙ্ক বাহিনী মুসলিম বাহিনীর কাউকে দেখতে না পেয়ে অতি সন্তর্পণে মুসলিম বাহিনীর ছাউনির দিকে অগ্রসর হয় । ছাউনির কাছে গিয়ে তারা অবাক বিস্ময়ে আবিষ্কার করে যে, পুরো ছাউনি সৈন্যশূন্য; আর মুসলিম বাহিনীর অর্জিত যুদ্ধলব্ধ সম্পদে ছাউনি টইটস্বুর! তারা একে মুসলিম বাহিনীর কোনো কৌশল মনে করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং মুসলমানদের পশ্চাদ্ধাবনের পরিবর্তে ছাউনি ধ্বংসকরণ ও সম্পদ লুষ্ঠন করেই ক্ষান্ত থাকে। ফ্রাঙ্ক বাহিনীর কেউ ভাবতেও পারেনি যে, মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারে। তাদের আশঙ্কা ছিল-_ প্রত্যাবর্তনের পথে মুসলিম বাহিনী তাদের জন্য কোনো ফীদ পেতে রেখেছে ।

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।