Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১২২ ঞ ইসলামি ইতিহাস এরপর আবদুর রহমান আল-গাফিকি দ্বিতীয়বারের মতো আন্দালুসের প্রশাসক নিযুক্ত হন। ফ্রান্সে অভিযান পরিচালনার জন্য তিনি বিরাট প্রস্তুতি গ্রহণ করেন এবং আফ্রিকা ও আন্দালুসের স্বেচ্ছাসেবী যোদ্ধাদের জন্য এ অভিযানে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে দেন। ফলে ফ্রা্স অভিযানের জন্য বিরাট এক বাহিনী প্রস্তুত হয়ে যায়। বাহিনীর সৈন্যসংখ্যা ছিল সত্তর হাজার, মতান্তরে এক লক্ষ । ১১৩ হিজরি সনে রোনসেসভেল্স গিরিপথ (7২০17০99৬৪81193 7১833) ধরে মুসলিম বাহিনী পিরেনিজ পর্বতমালা পাড়ি দেয়। এরপর আবদুর রহমান ফ্বাঙ্কদের বিভ্রান্ত করার জন্য পূর্ব দিকের পথ ধরেন এবং দক্ষিণ ফ্রা্ের দিকে রওনা হন। প্রথমে তিনি আর্লস (1193) নগরী পুনঃবিজয় করেন। ইতিপূর্বে বিজিত এ নগরীটির নাগরিকরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল । এরপর তিনি আকুইতেইন গমন করে নগরীটি জয় করে নেন। তারপর মুসলিম বাহিনী অগ্রযাত্রা অব্যাহত রেখে পয়টিয়ার্স ০০01063) নগরীতে পৌছে যায়। মুসলিম বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ভীত-সন্রস্ত হয়ে ফ্রাঙ্ক সেনাপতি (আকুইতেইন-নৃপতি) ডিউক ওডো (9৫০ 7০ 01০2) ফ্রাঙ্ক সাম্বাজ্যের আদেশ-নিষেধের অধিকর্তা চার্লস মার্টিল (0781195 1/8161)-এর কাছে সাহায্যের ফরিয়াদ জানান । চার্লস ওডোর আবেদনে সাড়া দেন। ইতিপূর্বে দবন্ব বিরাজ করছিল এবং এ কারণে মুসলিম বাহিনী দক্ষিণ ফ্রান্সে অভিযান পরিচালনা করলেও চার্লস তাতে গুরুত্ব দেননি। এবার তিনি ওডোর ডাকে শক্তিতে পরিণত হয়। ফ্রাঙ্করা চার্লস মার্টিলের কাছে সমবেত হয়ে বলে, শেষে আমাদের এ কী লাঞ্ছনা?! আমরা আরব জাতির কথা শুনতাম এবং আশঙ্কা করতাম যে, তারা পূর্ব দিক থেকে আসবে । এখন দেখি তারা পশ্চিম দিক থেকে এসে আন্দালুস দখল করে নিয়েছে । আরও ভয়াবহ বিষয় হলো, তারা সংখ্যায় ও শক্তিতে অতি অল্প হওয়া সত্বেও আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার না করেই এসব বিজয় অর্জন করছে। উত্তরে চার্লস মার্টিল বলেন, “আমার মতামত হলো তাদের এই অগ্রযাত্রায় তোমরা বাধা দেবে না। কারণ, তারা হলো প্রবহমান পোতের ন্যায়; সামনে যা পাবে, সব ভাসিয়ে নিয়ে অগ্রসর হবে। তাদের আছে এমন

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।