১২০ ৬ ইসলামি ইতিহাস প্রতিপত্তির কারণে চাপ অনুভব করত এবং তাদেরকে ইহুদি ধর্ম ছেড়ে খিষ্টধর্ম গ্রহণ করার জন্য চাপপ্রয়োগ করত । অর্থাৎ সমাজের কর্মী শ্রেণিগুলো সাধারণ নাগরিক অধিকার হতেও বঞ্চিত ছিল। নিঃসন্দেহে এটি ছিল চরম অব্যবন্থাপনার একটি চিত্র-মাত্র। শোষিত ও বঞ্চিত এসব মানুষের না ছিল কোনো ধরনের জাতীয় অধিকার, না ছিল উন্নতি-অগ্যগতির ন্যুনতম চেতনা । বালাতৃশ শুহাদার যুদ্ধ মুসা বিন নুসায়রের পরিকল্পনা ছিল পিরেনিজ পর্বতমালা (7751969 1100718105) পাড়ি দিয়ে ফ্রান্স (তৎকালীন গাল রাষ্ট্র) ভূমিতেও ইসলামের সুমহান দাওয়াত পৌছিয়ে দেওয়া; এরপর রোমান সাম্বাজ্যের হওয়া। কিন্তু খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক এই দুঃসাহস পছন্দ করেননি । মুসা বিন নুসায়র ও তারিক বিন যিয়াদের প্রতি অপ্রসন্ন ও শক্রভাবাপন্ন দরবারের কিছু লোকের চক্রান্ত ও কুসা রটনায় প্রভাবিত হয়ে খলিফা তাদের উভয়কে দামেশকে তলব করেন। ফলে দীর্ঘদিনের জন্য সমকালীন ইসলামি বিশ্বের এই পশ্চিম অংশে বা ইসলামি প্রতীচ্যে বিজয়াভিযানের ধারা বন্ধ হয়। ১০০ হিজরি সনে (৭১৯ খিষ্টাব্দে) খলিফা উমর ইবনে আবদুল আজিজ রহ. সামাহ বিন মালিক খাওলানির তাকওয়া ও চরিত্রগুণের কারণে তাকে আন্দালুসের প্রশাসক নিযুক্ত করেন। সামাহ বিন মালিক ফ্রান্সে বিজয়াভিযান শুরু করার জন্য আপন সৈন্যদের উদ্দ্ধ করেন। তিনিই আন্দালুসের রাজধানী সেভিল থেকে কর্ডোভায় স্থানান্তর করেন। (আন্দালুসে উমাইয়া শাসনের শেষ সময় পর্যন্ত কর্ডোভাই ছিল আন্দালুসের রাজধানী) । সামাহ ফ্রা্সভূমিতে অগ্রসর হয়ে প্রথমে দক্ষিণ ফ্রান্সের সিবতমানিয়া অঞ্চল জয় করেন এবং নারবোন (8107০)-কে ফ্রান্সে তার সামরিক অভিযানের ঘাটি নির্ধারণ করেন। এখনো নারবোনে সামাহ বিন মালিকের নামে একটি সড়ক আছে। এরপর তিনি পশ্চিমে অগ্রসর হয়ে আকুইতেইন (4৫81181)) অঞ্চলের প্রধান নগরী তুলুশায় পৌছান। সেখানে তিনি প্রবল প্রতিরোধের সম্মুখীন হন। একপর্যায়ে তার কাছে সহায়ক বাহিনী এসে পৌছায়; কিন্তু এ যুদ্ধে তিনি শহিদ হন। এটি ১০২ হিজরি সনের
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।