উমাইয়া খিলাফত ৬ ১১৫ কথা বলত বাস্ক ভাষায়৬); মুসার সঙ্গে থাকা আন্দালুসের স্থানীয় অধিবাসীরা যা মোটেও বুঝত না। অবস্থাদৃষ্টে মুসলিম সৈন্যরা মুসা বিন নুসায়রকে বলে, 'আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা ইতিমধ্যে যেসব অঞ্চল জয় করেছি, তাই তো যথেষ্ট! ছিলেন। তিনি সেনাপতি মুসা বিন নুসায়রকে বলেন, “বাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা বলছে, আমি তা শুনেছি। আপনি তাদের মনোভাব সম্বন্ধে জানেন না। যুদ্ধলব্ধ সম্পদের প্রাচুর্য তারা সমৃদ্ধ হয়ে গেছে । তাই তারা এখন যুদ্ধমুক্ত পরিবেশে ফিরতে চাইছে ।' হানাশ বিন আবদুল্লাহর সদুপদেশ শুনে সেনাপতি মুসা বিন নুসায়র মুচকি হেসে বলেন, “আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন এবং মুসলমানদের মাঝে আপনার মতো কল্যাণকামী মানুষের সংখ্যা বৃদ্ধি করুন।' এরপর তিনি আন্দালুসের মুল ভূখণ্ডে প্রত্যাবর্তনের রওনা করেন। এ সময় তিনি বলছিলেন, "আল্লাহর শপথ! তারা যদি (কনস্টান্টিনোপল) পর্যন্ত পৌছতাম। তারপর ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতে রোমের বিজয় দান করতেন ৷” এবং তাদেরকে নিয়ে আবারও বিজয়াভিযান শুরু করেন। তিনি যখন গ্যালিসিয়া (9911519) অঞ্চল বিজয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের পক্ষ থেকে প্রেরিত দূত তার কাছে উপস্থিত হয়ে জানায় যে, খলিফা তাকে আন্দালুসের বিজয়াভিযান হৃগিত রেখে দামেশকে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন । খলিফার নির্দেশ মনঃপৃত না হলেও মুসা বিন নুসায়র তা মেনে নেন এবং আপন ইচ্ছা পরিত্যাগ করেন। তখন পুরো আন্দালুসে কেবল গ্যালিসিয়া অঞ্চলই মুসলমানদের জয় করা বাকি ছিল। বিভিন্ন যুদ্ধের পরও বেচে থাকা অবশিষ্ট গোথ সৈন্যরা সেখানেই আশ্রয় নিয়েছিল। আন্দালুসের উত্তর-পশ্চিম অংশের এই বিরুদ্ধে খ্রিষ্টানদের পুনরুদ্ধার যুদ্ধে মূলকেন্দ্রের ভূমিকা পালন করে। ৫৬. পিরেনিজ পর্বতাঞ্চলের অধিবাসীদের বাস্ক (88১৭০) বলা হতো ।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।