১১২ & ইসলামি ইতিহাস অনুসন্ধানী অভিযান ৯১ হিজরি সনের রমজান মাসে (৭১০ খষ্টাব্দের জুলাই মাসে) মুসা বিন নুসায়র রহ. তারিফ বিন মালিক মাআফিরি (আবু যুরআ) নামক জনৈক আমাজিঘ সেনাপতির নেতৃত্বে চারশ পদাতিক ও একশ অশ্বারোহী সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনী আন্দালুসে প্রেরণ করেন। চারটি নৌযানে সাগর পাড়ি দিয়ে তারা আন্দালুসের উপকূলে অবতরণ করে । তাঞ্জিয়ারের অপর পাড়ে অবস্থিত যে ছ্বানটিতে তারিফের বাহিনী অবতরণ করেছিল, বর্তমানে তা সেনাপতি তারিফের নামে জাধিরাতু তারিফ বা তারিফের দ্বীপ নামে খ্যাত। তারিফের বাহিনী সেখান থেকে জাযিরাতুল খাযরা বা আলজেসিরাস (41০০1:%5)-এর দিকে অগ্রসর হয়ে নিকটবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রচুর যুদ্ধবলন্ধ সম্পদ লাভ করে এবং নিরাপদে তাঙ্জিয়ারে প্রত্যাবর্তন করে । ৯২ হিজরি সনের রজব মাসে (৭১১ খ্রিষ্টাব্দের মে মাসে) মুসা বিন নুসায়র তারিক বিন যিয়াদের নেতৃত্বে আরব ও বার্বার সৈন্যদের সমন্বয়ে আন্দালুস অভিযানের বাহিনী প্রস্তুত করেন। বাহিনীর সৈন্যসংখ্যা ছিল সাত হাজার। মুসলিম বাহিনী সিউটার উপকূলীয় এলাকা থেকে রওনা হয়। সিউটার করেছিলেন ।৫৫৪) মুসলিম বাহিনী সাগর পাড়ি দিয়ে সাগরের সরাসরি অপর প্রান্তে আন্দালুস ভূমিতে অবতরণ করে। সেদিন থেকে আজও সেই পাথুরে ভূমিটি জাবালে তারিক (010811ঞ) নামে প্রসিদ্ধ । তারিক বিন যিয়াদের নেতৃত্বে শুরু হয় আন্দালুস বিজয়াভিযান। প্রথমে তিনি আন্দালুসের কারতাজিনা নগরী জয় করেন। এরপর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কারতাজিনার চারপাশের বিভিন্ন নগরীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর তিনি জাহিরাতুল খাযরার সম্মুখবর্তী এক ছ্থানে অস্থায়ী সামরিক ঘাটি স্থাপন করেন। ৭৪. অবশ্য এঁতিহাসিকগণের মধ্যে মতবিরোধ আছে যে, মুসলিম অভিযাত্রীগণ জুলিয়ানের প্রদত্ত নৌযানে করে সাগর পাড়ি দিয়েছিলেন, নাকি নিজেদের নৌযানে চড়ে । এ বিষয়ে বিস্তারিত জানতে দ্রষ্টব্য : মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ড. রাগিব সারজানির আন্দালুসের ইতিহাস, ১/৭৯-৮২। রি ঃ 2 , তা. এ এ ৫ গা 2 পা তি শর তি তি 2 এ এন তদ 5 তল ০22 ০2555 ৩৪, .-1৮2228, 465 এ ভিসির
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।