উমাইয়া খিলাফত ৬ ১০৯ খিষ্টাব্দে) আফ্রিকার গভর্নর নিযুক্ত করেন। ৮৬ হিজরি সন (৭০৫ খিষ্টাব্দ) পর্যন্ত তিনি আফ্রিকার গভর্নর ছিলেন । হাসসান এ অঞ্চলে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন এবং পুনরায় বার্বার বারানিস জাতিগোষ্ঠীকে ইসলামে দীক্ষিত করেন। হাসসান তাদেরকে নিয়ে কারতাজিনায় আক্রমণ করেন এবং ভবিষ্যতে যেন রোমান নৌবহর নগরীটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে না পারে, এ উদ্দেশ্যে নগরীটি পুরোপুরি ধ্বংস করে ফেলেন। এ সময় হাসসান সম্পূর্ণ নতুন এক শত্রুর পক্ষ থেকে অভিনব এক সমস্যার সম্মুখীন হন। বার্বার বুত্র জাতিগোষ্ঠীর ওপর “কাহিনা' নামক জনৈক নারী গোত্রপরধানের যথেষ্ট আত্মিক প্রভাব- প্রতিপত্তি ছিল। হাসসান তাকে কোনোভাবেই দমন করতে পারছিলেন না। শেষ পর্যন্ত কাহিনা নিজেই নির্বৃদ্ধিতা করে হাসসানের জন্য বিজয়ের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। সে তার কওমকে বলে, 'আরবরা আমাদের দেশ চায় না; তারা চায় এই প্রাচুর্ধপূর্ণ নগরী। কাজেই আমরা যদি এ নগরী ধ্বংস করে ফেলি, আঙুর ও জয়তুন গাছগ্ডলো কেটে ফেলি, তাহলে আমাদের প্রতি তাদের কোনো আগ্রহ থাকবে না।* কাহিনার আহ্বানে বুত্র জাতিগোষ্ঠীর উচ্ছৃঙ্খল গোত্রগুলো গাছপালা কেটে ফেলে বসতি বিরান করতে শুরু করে। এ সময় বারানিস জাতিগোষ্ঠী হাসসানের কাছে ছুটে আসে এবং এ সুযোগ কাজে লাগিয়ে কাহিনার ওপর আক্রমণ চালাতে অনুরোধ করে । হাসসান এবার কাহিনাকে ধ্বংস করতে সক্ষম হন। হাসসান বিন নোমান গাসসানি সমুদ্রপথে রোমানদের ওপর নজরদারি করতে কারতাজিনার নিকটে তিউনিসিয়া নৌবন্দর প্রতিষ্ঠা করেন। এ নৌবন্দরকে কেন্দ্র করেই পরবরতীকালে তিউনিসিয়া গড়ে ওঠে । মাগরিব ত্যাগ করার পূর্বে হাসসান এ অঞ্চলকে একটি শান্ত ও শৃঙ্খলাপূর্ণ ইসলামি প্রদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। ৮৬ হিজরি সনে হাসসানকে বরখাত্ত করে মুসা বিন নুসায়রকে এ অধ্লের গভর্নর নিযুক্ত করা হয়। বার্বার গোত্র চুক্তিভঙ্গ করে । মুসা বিন নুসায়র তাদেরকে পুনরায় বশীভূত করতে সক্ষম হন। ইতিপূর্বে যেসব বার্বার গোত্র মুসলমানদের কর্তৃত্ব স্বীকার করেনি, মুসা বিন নুসায়র তাদেরকেও বশীভূত করতে সক্ষম হন। মুসা বিন নুসায়র তার বাহিনীর বার্বারি সেনাপতি তারিক বিন যিয়াদকে নি 777775784
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।