Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ৬ ইসলামি ইতিহাস কিন্তু এ সময় উকবা-বাহিনীর সৈন্যসংখ্যা ছিল তুলনামূলক কম। ফলে শক্র-হামলা প্রতিরোধ করার মতো যথেষ্ট সতর্কতা তাদের ছিল না। প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাড়ায়। পলাতক কুসায়লাও একদল বার্বার সৈন্য নিয়ে পেছন দিক থেকে এসে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলে । ৬৩ হিজরিতে সংঘটিত হয় তাহুদার যুদ্ধ। যুদ্ধে উকবা বিন নাফে নিহত হন, তার বাহিনী পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। উকবার বাহিনীতে আবুল মুহাজিরও ছিলেন। ৬৪ হিজরি সনে কুসায়লা কায়রোয়ান আক্রমণ করে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়। এরপর ইফ্রিকিয়ার দায়িত্ব প্রদান করা হয় যুহায়র বিন কায়স বালাবিকে। তিনি বারকাতে শিবির স্থাপন করে দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। এ সময় বার্বার জনগোষ্ঠীর মধ্যে ধর্মত্যাগের হিড়িক পড়ে যায়। পরবর্তী সময়ে আবদুল্লাহ বিন যুবায়র রাযি.-এর শাহাদাতের পর যখন আবদুল মালিক বিন মারওয়ান মুসলিম জাহানের একচ্ছত্র অধিকার লাভ করেন এবং অভ্যন্তরীণ ফিতনা দমন করতে সক্ষম হন, তখন তিনি এ অঞ্চলে অতিরিক্ত সামরিক সহায়তা প্রেরণ করেন। যুহায়র এ সময় কুসায়লার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং মামাস-এর যুদ্ধে তাকে পরাজিত করেন। এরপর যুহায়র ইসলামি প্রাচ্যেঞ্ ফিরে আসার মনম্থ করলেও রোমান বাহিনী তার পথরোধ করে এবং তাকে হত্যা করে। এটি ৭৮ হিজরি সনের ঘটনা। যুহায়রের শাহাদাতের পর এ অঞ্চলের দায়িত্ব লাভ করেন হাসসান বিন নোমান গাসসানি। খলিফা আবদুল মালিক তাকে ৭৮ হিজরি সনে ডে৯৭ *, ইসলামি প্রাচ্য ও ইসলামি প্রতীচ্য : আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও আন্দালুস বিজিত হওয়ার পর এঁতিহাসিকগণ ইসলামি বিশ্বকে প্রাচ্য ও প্রতীচ্য দু-ভাগে বিভক্ত করেন। পশ্চিমে ভূমধ্যসাগর হতে পূর্বে ইরানি মালভূমি পর্যন্ত ইসলামি ভূখণ্তকে বলা হতো ইসলামি প্রাচ্য আর ভূমধ্যসাগর হতে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিভূীত ইসলামি ভূখণ্ডকে বলা হতো ইসলামি প্রতীচ্য। মিশরকে ইসলামি বিশ্বের উভয় অংশের মধ্যবর্তী সংযোগস্থুল লেবানন, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান ও ইয়ামেন ছিল ইসলামি প্রাচ্যের অন্তর্ভুক্ত আর (আইবেরিয়ান উপদ্বীপসহ) মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, (মরক্কো অধিকৃত) পশ্চিম সাহারা, (স্পেন অধিকৃত) বন্দরনগরী সিউটা (098৫2) ও ম্যালিলা (4911118) ছিল ইসলামি প্রতীচ্যের অন্তর্ভুক্ত । ০ বা ০০

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।