Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ ৬ ইসলামি ইতিহাস গমনের পথে সমুদ্র থেকে দূরে অবস্থিত। সমুদ্ব থেকে দূরে হওয়ায় শত্রু মরুভূমির নিকটে হওয়ায় অবরুদ্ধ হওয়ার আশঙ্কাও কম ছিল। নির্বাচিত স্থানটি ছিল ঘন গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ হি জন্ত ও সাপ- বিচ্ছর আবাসম্ল। উকবা তার সঙ্গীদের গাছপালা কেটে ফেলার ও জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলে তারা বলে, আপনি আমাদেরকে এমন এক ঘন জঙ্গল ও ঝোপঝাড়ের মধ্যে নগর নির্মাণের নির্দেশ দিয়েছেন, যেখানে কারও যাওয়ার দু্টসাহস হয় না। আমরা তো হিংস্র প্রাণী, সাপ-বিচ্ছু ও অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গের ক্ষতির আশঙ্কা করছি। উকবার বাহিনীতে পনেরোজন সাহাবি ছিলেন । তিনি তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং বাকিরা আমিন-আমিন বলতে থাকে । দোয়া শেষ করে তিনি চিত্কার করে বলেন, 'হে সাপ ও হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসুলের সহচর । তোমরা আমাদের এখান থেকে চলে যাও। কারণ, আমরা এখানে থাকতে চাই । পরে আমরা যাকেই এখানে পাব, হত্যা করব ৷ ঘোষণা শেষ হতেই সিংহ সিংহশাবক নিয়ে, বাঘ ব্যাঘ্বশাবক নিয়ে এবং সাপ সাপের বাচ্চা নিয়ে ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করে। উকবা তার সঙ্গীদের বলেন, প্রাণীগ্ুলো এখান থেকে চলে যাওয়া পর্যন্ত তোমরা তাদের কোনো ক্ষতি করো না। সকল হিংস্র প্রাণী ও ক্ষতিকর অবতরণ করেন এবং তার সঙ্গীদের এবার গাছপালা কেটে পরিষ্কার করার নির্দেশ দেন। উকবার সঙ্গে ছিল দশ হাজার মুসলিম অভিযাত্রী। তাদের সঙ্গে বার্বার নওমুসলিমরাও যোগ দিয়েছিল। সকলে মিলে পীচ বছরে (৫৫ হিজরিতে/৬৭৫ খ্রিষ্টাব্দে) কায়রোয়ান নগরীর নির্মাণকাজ সমাপ্ত করে। তারা সেখানে একটি মসজিদও নির্মাণ করে। এরপর সকলে নিজেদের বাসন্থান তৈরি করে। কায়রোয়ান নগরী এ অঞ্চলে মুসলমান ও তাদের মিত্রদের ছাউনিতে পরিণত হয়। মুসলমানরা এবার এ অঞ্চলের

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।