উমাইয়া খিলাফত & ১০৫ ৩৩ হিজরি সনে ইফিকিয়াবাসী কৃত চুক্তি ভঙ্গ করলে আবদুল্লাহ বিন আবুস সার্হ পুনরায় বিজয়াভিযান শুরু করেন। এরপর হজরত আলি রাযি. ও মুয়াবিয়া রাযি.-এর মধ্যে সংঘাত চলাকালে বিশেষ করে মাগরিব অঞ্চলসহ সব দিকেই ইসলামি বিজয়াভিযান স্থগিত হয়ে পড়ে । এ অবস্থা ৪৫ হিজরি সন পর্যন্ত বিরাজমান ছিল। খ. উমাইয়া শাসনামলে মাগরিব অভিমুখী বিজয়াভিযান হজরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাযি. খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর এ অঞ্চলে পুনরায় বিজয়াভিযানের ধারা বেগবান হয়। মুয়াবিয়া বিন খুদায়জ রাষি. ও উকবা বিন নাফে-এর নেতৃত্বে মুসলমানরা এ অঞ্চলে নতুন করে বিজয়াভিযানের পথ সুগম করে । ৪১ হিজরি সনে মুয়াবিয়া বিন খুদায়জ বেনজার্ট (3150715) নগরী জয় করেন। ৪৫ হিজরি সনে তিনি কামুনিয়া বের্তমানে যেখানে কায়রোয়ান নগরী অবস্থিত) অধিকার করেন । একই বছর তিনি আবদুল্লাহ বিন যুবায়র রাষি.-এর নেতৃত্বে একটি ক্ষুদ্র বাহিনী পাঠিয়ে সুসা অঞ্চলও জয় করেন । ৫০ হিজরি সনে (৬৭০ খিষ্টাব্দে)ট ইফ্রিকিয়া অঞ্চলের অভ্যন্তরে পরিকল্পনা গৃহীত হয়। হজরত উকবা বিন নাফে-এর এক উক্তিতে কায়রোয়ান নগরী নির্মাণের প্রেক্ষাপট সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। তিনি ইসলাম গ্রহণ করে; আবার যখন তিনি চলে যান, তারা পুনরায় কুফরিতে ফিরে যায়। তাই হে মুসলিম অভিযাত্রীগণ, আমার মত হলো_ তোমরা এমন একটি নগরী প্রতিষ্ঠা করবে, যা শেষ যুগ পর্যন্ত এ অঞ্চলে ইসলামের মর্যাদা বহন করবে ।' উকবা বিন নাফে-এর উক্ত ভাষণে মূলত প্রকৃত বান্তবতাই ফুটে উঠেছে। ইতিপূর্বে ইফিকিয়ার অনেকগুলো অঞ্চল বিজিত হয়েছিল এবং মুসলমানরা সেসব অঞ্চলের অধিবাসীদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিল। কিন্তু যখনই মুসলিম অভিযাত্রীরা নিজেদের সীমান্ত এলাকায় ফিরে যেত, তখনই এসব অঞ্চলের অধিবাসীরা চুক্তি ভঙ্গ করত। এ কারণেই একটি মজবুত ঘাটি
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।