১০৪ ৬ ইসলামি ইতিহাস উভয় পক্ষ পরবর্তী দিন যুদ্ধ করার জন্য আপন আপন তাবুতে ফিরে যায়। বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ বিন যুবায়র রাযি. এ সময় সেনাপতি আবদুল্লাহ রূপ নিতে যাচ্ছে। তাদের তো স্থায়ী রসদব্যবস্থা আছে আর যুদ্ধক্ষেত্র তাদেরই ভূমি। অপরদিকে আমরা ইসলামি ভূখণ্ড ও মুসলমানদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন। আমার মত হলো, আগামীকাল আমরা মুসলিম বাহিনীর একটি উপযুক্ত দলকে তীবুতেই প্রস্তুত রেখে যাব। বাকিরা রোমানদের সঙ্গে যুদ্ধ করব। প্রতিপক্ষ যখন ক্ান্ত-শ্রান্ত হয়ে তাদের তাবৃতে ফিরে যাবে আর মুসলিম বাহিনীও ফিরে আসবে আপন তাবুতে, তখন আগে আকস্মিকভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে ৷ হয়তো আল্লাহ তাআলা তখন আমাদেরকে বিজয়ী করবেন।' উপস্থিত অন্যান্য সাহাবি আবদুল্লাহ বিন যুবায়র রাযি.-এর চিন্তাকে সমর্থন করেন। পরদিন দুপুরে উভয় বাহিনী আপন আপন তাবুতে ফিরে এলে আবদুল্লাহ বিন যুবায়র ও তার সঙ্গে বিশ্রামরত কিছু সঙ্গী প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে । রোমান বাহিনী তখন বিশ্রামের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র রেখে দিয়েছিল। আকস্মিক আক্রমণে কিংকর্তব্যবিমূঢ় রোমান বাহিনীর প্রচুর সংখ্যক সৈন্য নিহত হয়। রোমান বাহিনীর সেনাপতি জর্জিয়াও নিহত হন। মুসলিম বাহিনী প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ লাভ করে। মুসলিম বাহিনীর নির্কুশ বিজয় প্রত্যক্ষ করে ইফ্রিকিয়া অঞ্জলের গোত্রপ্রধানগণ একজোট হয়ে মুসলিম সেনাপতি আবদুল্লাহ বিন আবুস সার্হ-এর কাছে আবেদন জানায় যে, তারা মুসলমানদেরকে বার্ষিক তিনশ কিনতার স্বর্ণ প্রদান করবে; বিনিময়ে যেন মুসলিম বাহিনী তাদের থেকে নিবৃত্ত থাকে এবং তাদের এলাকায় হস্তক্ষেপ না করে। ইবনে আবুস সার্হ তাদের আবেদন গ্রহণ করে সন্বিচুক্তি করেন। এই যুদ্ধে পরাজয়ের ফলে এ অঞ্চলে রোমান সাম্বীজ্যের শক্তি ও প্রভাব বিচূর্ণ হয়ে যায়। পরবর্তী সময়ে তারা বিভিন্নভাবে হারানো কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা চালালেও কখনোই সফল হয়নি। অপরদিকে ইসলাম প্রচারের এক সুবর্ণ সুযোগ ।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।