Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৬ ১০১ ভাই মাসলামা বিন আবদুল মালিকের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন। মুসলিম বাহিনী পূর্ণ এক বছর কনস্টান্টিনোপল অবরোধ করে রাখে । কিন্ত তব শীত, তুষারপাত ইত্যাদি কারণে মাসলামার পক্ষে কনস্টান্টিনোপল বিজয় কঠিন ও দুঃসাধ্য হয়ে দীড়ায়। মূল মুসলিম বাহিনীর সৈন্যসংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার। এ ছাড়াও তাদের সহায়তার জন্য আটশ নৌযান ও এক লক্ষ বিশ হাজার সৈন্যের এক বিশাল নৌবহর ছিল। পুরো অভিযানটি খলিফা সুলায়মানের প্রত্যক্ষ তত্বাবধানে পরিচালিত হয়। নির্ধারণ করেন এবং শপথ করেন যে, কনস্টান্টিনোপলের বিজয় বা মৃত্যু আসার পূর্বে তিনি প্রত্যাবর্তন করবেন না। অবরোধের একপর্যায়ে রোমানরা দুর্বল হয়ে পড়ে এবং সন্ধির আবেদন জানায়। কিন্তু তাদের প্রদত্ত শর্তে মাসলামা সন্ধি করতে অস্বীকৃতি জানান। এরপর শীতের মৌসুমে প্রচণ্ড তুষারপাত শুরু হলে মুসলিম বাহিনী কঠিন সংকটের মুখোমুখি হয়। ঘাসের অভাবে বাহনজন্তকে যায়। ফলে তারা মাটি ছাড়া অন্য সবকিছু খেতে বাধ্য হয় এবং একপর্যায়ে এতেই অভ্যন্ত হয়ে পড়ে । এরইমধ্যে মুসলিম বাহিনীর কাছে খলিফা সুলায়মানের মৃত্যু ও উমর ইবনে আবদুল আজিজের দায়িত্ৃগ্রহণের সংবাদ পৌঁছলে নেতুন খলিফার নির্দেশে) মুসলিম বাহিনী শামে ফিরে আসে। অবশ্য সেনাপতি মাসলামা প্রত্যাবর্তনের পূর্বে রোমানদেরকে কনস্টান্টিনোপলে একটি মসজিদ নির্মাণের শর্তে সন্ধি করতে বাধ্য করেন। প্রিয় পাঠক! ভেবে দেখুন, বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের জন্য কেমন ছিল মুসলমানদের ত্যাগ ও নিষ্ঠা! হয়ে এসেছিলেন। কনস্টান্টিনোপলের উদ্দেশে পরিচালিত বিভিন্ন অভিযানে বিশিষ্ট অনেক সাহাবি ও তাবেয়িও শহিদ হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সাহাবি আবু আইয়ুব আনসারি রাষি.। ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।