Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১০০ ৬ ইসলামি ইতিহাস নিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি আগামীকাল ভোরে আপনাদের জন্য আপনাদের সামনের এই নগরদ্বারটি খুলে দেবো ৷ আপনি আগে থেকেই সেখানে সৈন্যসমাবেশ করে রাখবেন ।' প্রচণ্ড হামলা শুরু করেন। সুযোগমতো খিষ্টান যাজক ফটকটি খুলে দিলে মুসলিম বাহিনী নগরীতে প্রবেশ করে এবং প্রবল বিক্রমে ঝাপিয়ে পড়ে রোমান সৈন্যদের হত্যা করতে থাকে । পরাজিত রোমান সেনাপতি মাসিহিয়া নগরীতে চলে যায়। এরপর মাসলামা মাসিহিয়া ও বাদরুক নগরীও জয় করেন। মাসিহিয়া অভিযানের সময় (উমর বিন আবদুল আজিজ রহ.-এর ভাই) মুহাম্মাদ বিন আবদুল আজিজ বিন মারওয়ানের হাতে ইফরিতুন নিহত হয়। হজরত আবদুল্লাহ বিন যুবায়র রাঘি.-এর বিদ্রোহ চলাকালে দীর্ঘকাল ধরে কনস্টান্টিনোপল অভিমুখে অভিযানের ধারা স্থগিত ছিল। অবশেষে ওয়ালিদ বিন আবদুল মালিক খলিফা হওয়ার পর পুনরায় কনস্টান্টিনোপলে অভিযান পরিচালনার মনস্থ করেন। এ সংবাদ জানতে পেরে তৎকালীন বাইজান্টাইন সম্রাট ২য় আনাসতাসিয়াস (45793185105 গ্রহণ করেন। তিনি প্রাচীন প্রাচীরগুলোর পুনির্মাণ করেন, প্রাচীরের ওপর মিনজানিক স্থাপন করেন এবং উমাইয়া নৌবহরকে বাধা প্রদানের জন্য বিশেষ নৌবহর প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি রোমান স্ম্বাট ও রসদসামঘ্রী মজুদ করার নির্দেশ দেন। ৯৬ হিজরি সনে খলিফা ওয়ালিদের মৃত্যু হলে সুলায়মান বিন আবদুল মালিক তার স্থলাভিষিক্ত হন। ওদিকে রোমান সম্রাট আনাসতাসিয়াস এক বিদ্রোহ প্রচেষ্টায় ক্ষমতাচ্যুত হন এবং ৩য় থিওডোসিয়াস (1750009195 [া[) নতুন সম্রাট নির্বাচিত হন। সুলায়মান বিন আবদুল মালিক খলিফা হওয়ার পরই রোমানরা হিমসে আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় । সংবাদ পেয়ে খলিফা সুলায়মান বিন আবদুল মালিক কনস্টান্টিনোপলে অভিযান চালানোর লক্ষ্যে তার ঘা

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।