যে জাতির হাতে কুরআনের মতো কিতাব টি, সা.-এর হাদিসের মতো হাদিস আছে, সে জাতি রান সত্যিই খুব আশ্চর্যজনক । যে জাতির পেছনে এক সমৃদ্ধ ইতিহাস আছে, যে জাতির মাঝে জন্ম নিয়েছেন শত শত বীরপুরুষ, সেজাতি কী করে হতাশ হতে পারে? যে মুসলিম জাতির কাছে আছে অতুলনীয় শক্তিমত্তা ও ধনভান্ডার, সে জাতি কখনো আশাহত হতে পারে না। নিরাশা, হতাশা, আশাহীনতা কখনোই এ জাতির শান হতে পারে না। হা, মহিমান্বিত কুরআন ও পৰিবর হাদিসে শত শত নয়; বরং হাজার হাজার এমন আশাজাগানিয়া তন্তু আছে, যা এই উম্মাহর বিশ্ব নেতৃত্বে ফিরে আসার অনিবার্ষতা নিশ্চিত করে। যারা এই ধর্মের স্বরূপ এবং এই জাতির প্রকৃতি সম্পর্কে জানে, তাদের পক্ষে এ সত্য অস্বীকার করা সম্ভব নয়।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।