Dr. Rageb Sarjani Book Collections in Bangla — আমরা অজেয় (অনিবার্য বিজয়ের হাতছানি) ড রাগিব সারজানী [boimate com]
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মহামানব, রাসুলগণের নেতা মুহাম্মাদ | তার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরের প্রভাব মিটিয়েছেন, তীকে কেন্দ্র করে সকল সত্যান্দেধীদের একীভূত করেছেন এবং তার মাধ্যমেই নবুওয়তের ধারা সমাণ্ড করেছেন। * তোমরাই বিজয়ী । কারণ তোমরা যে কিতাবকে নিজেদের জীবনবিধান মনে করো, তা হচ্ছে সেই কুরআন, যাতে আছে তোমাদের আগের ও পরের সকল সংবাদ এবং তোমাদের জীবন পরিচালনা করার সুন্দর নীতিমালা। যে জালিমরা এই কিতাবের বিরোধিতা করবে, আল্লাহ তাদের ধ্বংস করবেন। যারা এই কিতাবের বাইরে জ্ঞান আহরণ করবে, তারা পথহারা হবে । এটি আল্লাহর শক্ত রজ্জু, দীপ্তিময় আলো, উপকারী শিফা । যে তাকে আঁকড়ে ধরে, সে সুরক্ষিত থাকে । যে তার দিকনির্দেশনা মেনে চলে, সে মুক্তি পায়। কেউ পথভ্রষ্ট হলে এ কিতাব তাকে সরল পথের দিশা দেয়। এ কিতাবের প্রতি মুগ্ধতার কোনো শেষ নেই। বারবার পড়লেও কোনোদিন বিরক্তি আসে না। * তোমরাই বিজয়ী । কারণ তোমাদের ধর্ম হচ্ছে ইসলাম__ যা দ্বীন ও দুনিয়া, দেহ ও আত্মা এবং মন ও বিবেকের সমন্বিত জীবনদর্শন। এই ধর্মে এমন কিছু নেই, যা আল্লাহ তাআলাম্পষ্ট করে দেননি।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।