লোকগুলো এত দিন ছিল শয়তানের চেয়েও অধম, তারা পরিণত হলো ফেরেশতাতুল্য সোনার মানুষে! এরপর ইউসুফ বিন তাশফিন ও আবু বকর বিন উমর ঞ& ইসলাম প্রচারের ধারা অব্যাহত রাখেন। কঠিন ধৈর্যশক্তি ও চেষ্টা-মুজাহাদার মাধ্যমে তারা নিরন্তর দাওয়াহর কাজ চালিয়ে যান। তাদের সে প্রচেষ্টায় বিদ্তুতি লাভ করে ইসলামি সাম্রাজ্য । আফ্রিকার এক-তৃতীয়াংশ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে!! অবশেষে তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মুসলিম সেনাবাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি পেয়ে উত্তরে এক লাখ এবং দক্ষিণে পাচ লাখে পৌছে যায়!! ফলে মুসলিমদের মুখে আবার ফুটে উঠল স্বত্তির হাসি। তাদের চিত্ত প্রশান্ত হলো এবং অন্তরের ক্ষোভ দূর হয়ে গেল । শিরক ও মুশরিকরা লাঞ্ছিত হলো । ইসলাম ও তার অনুসারীরা সম্মানিত হলো। সাগরাজাসের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন । তিরিশ হাজার সৈন্যের ইসলামি বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারাল ষাট হাজার স্প্যানিশ গথ! এমনই ছিল ইসলামের শক্তি। এমনই ছিলেন ইসলামের বীরপুরুষগণ। এমনই ছিল ইসলামি শরিয়াহ। কিন্ত আফসোস, আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি! 40/9077016-090া
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।