এমনকি মুসলিমদের ইতিহাসে যে পরাজয়গুলো ঘটেছে তা ছিল সাময়িক। পরাজয়ের পরপরই তারা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাড়িয়েছিল। চলুন, এ ধরনের কয়েকটি ঘটনা দেখে আসি : রাসুল -এর মৃত্যুর পর মদিনা, মন্কা, তায়িফ ও লোক মুরতাদ (ধর্মত্যাগী) হয়ে পড়ে। এ রিদ্বাহ (ধর্মত্যাগ)__যেমনটা কেউ কেউ মনে করেন__কেবল জাকাত অস্বীকার করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং অসংখ্য মানুষ সম্পূর্ণরূপে ইসলাম ছেড়ে দিয়েছিল। তাদের মধ্যে অনেকে মুসলিমদের মাঝে ফিতনা সৃষ্টি করে। অনেকে মুসলিমদের হত্যা করে। এমনকি কেউ কেউ নবুওয়তের দাবিও করে বসে। এদের সংখ্যাও নেহায়েত কম নয়! পুরো আরব উপদ্বীপে ছেয়ে গেল কুফরের ঘোর অমানিশা। এ দেখে অনেক সাহাবি হতাশ হয়ে পড়লেন। বর্তমানে আমাদের যে পরিস্থিতি, তখনকার পরিস্থিতি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কঠিন ছিল। এ জন্যই তো অনেকে আবু বকর ২-কে বলেছিলেন, 'হে আল্লাহর রাসুলের প্রতিনিধি, গোটা আরবের সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠব না। তার চেয়ে বরং আপনি ঘরের ভেতর আবদ্ধ হয়ে থারুন এবং বদ্ধ ঘরে মৃত্যু অবধি আপনার রবের ইবাদতে মশগুল থাকুন! 40/8077015-0০0
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।