তারা। ফারাও সভ্যতা কোথায়? আদ-সামুদের মতো কিছু নির্জীব নিদর্শন ও বাড়িঘরের ধ্বংসাবশেষই বাকি আছে শুধু। আর বাকি আছে কিছু মমি করা লাশ আর জীর্ণ নথিপত্র । কিন্তু ফিরআওনরা কোথায়? নিশ্চয় তারা কবরে করছে! একসময় পৃথিবীবাসীকে ভয়ে তটস্থ করে রাখা মঙ্গোল বাহিনী আজ কোথায়? আজ কোনো চিহ্ই তাদের বাকি নেই। পৃথিবীর বিরাট অংশজুড়ে সাম্রাজ্য বিস্তারকারী বৃটিশ সাশ্বাজ্য-_যে সাম্রাজ্য থেকে সূর্য অন্ত যেত না-_ আজ কোথায়? বিভিন্ন অঞ্চলে লাঞ্ছুনাকর পরাজয় বরণ করে তারা কি সংকুচিত হয়ে পড়েনি? জারিস্ট রাশিয়ান সম্ত্রাজ্য এবং তৎপরবর্তী বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন আজ কোথায়? ভয়াবহ পতন হয়েছে তাদের । এভাবে প্রত্যেক সভ্যতা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীর নেতৃত্বের আসনে আসীন ছিল। এরপর তাদের প্রত্যেকের চিরপতন হয়েছে । কোনোদিন আর ঘুরে দীড়াতে পারেনি। কালের গর্ভে চিরতরে হারিয়ে গেছে। ড285196 ০০০১১3০ 4-05৬০4এ 'আকাশ ও পৃথিবী কেউই তাদের জন্য অশ্রপাত করেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি ।" ৭. সুরা আদ-দুখান, ৪৪: ২৯। ঙ ১ নুহ রন
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।