ফলে মুসলিমদের মাঝে ভয়ানক পাশ্চাত্য-মুগ্ধতা ছড়িয়ে পড়ে। এখন একজন মুসলিম নিজের ছেলেকে আরবি শেখানোর চেয়ে ইংরেজি শেখাতে বেশি আগ্বহবোধ করে। অবস্থা এতদূর গড়িয়েছে যে, এখন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও মুসলিমদেরকে একাধিক ভিনদেশি ভাষা শেখানোর দায়িত্ব হাতে নিয়েছে। এই অজুহাতে যে, পশ্চিমাদের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তো তাদের ভাষা শিখতে হবে !! তা ঠিক আছে; কিন্তু তাই বলে কি নিজের ভাবা বাদ দিয়ে ভিনদেশি ভাষা শিখতে হবে!? ভিনদেশি ভাষা শেখার পেছনে আরেকটি অজুহাত হলো, ভাষা রপ্ত করতে হয়। তাই বলে কি কুরআনের ভাষাকে কম গুরুত্ব দিতে হবে? পরতিষ্ঠানসমূহে ভিনদেশি ভাষাকে অধিক গুরুত্ব দেওয়ার কারণে অবস্থা এমন হয়ে পড়েছে যে, আপনি যদি আপনার আসেন, তবুও আপনার ছেলে ওই ভিনদেশি ভাষাকেই বেশি গুরুত্ব দেবে, যেটাকে তার স্কুলে অধিক গুরুত্ব দেওয়া হয়। আমি শিশুদের ভিনদেশি ভাষা শিক্ষা দেওয়ার বিরোধিতা করছি না। তারও প্রয়োজন আছে। তবে সবার আগে নিজের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এরপর দ্বিতীয় ভাষা হিসেবে ভিনদেশি ভাষা শিখতে সমস্যা নেই । কোনো অবস্থাতেই আমাদের শিশুদের গণিত, ভূগোল, ইতিহাস নিন উন
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।