২. মুসলিমদের আরেকটি বাস্তবতা হচ্ছে, মুসলিম বিশ্বের পক্ষ থেকে একের পর একের খিয়ানত ও বিশ্বাসঘাতকতার শিকার হওয়া-_যা মুসলিমদের শহর ও শহরবাসীর স্থিতিশীলতা নষ্ট করে দিয়েছে এবং মুসলিম উম্মাহ ক্রমান্বয়ে নেতৃতৃশূন্য হয়ে পড়েছে অথবা নেতাদের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। ৩. বর্তমান মুসলিমদের আরেকটি জঘন্য বাস্তবতা হলো, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা, নৈরাজ্য, পাপাচারের সয়লাব এবং বিধ্বংসী পাপকর্ম করে গর্ববোধ করার মতো জঘন্য মানসিকতা । একসময় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মাহর মনে ইসলামি শাসনব্যবস্থা ও সকল ইসলামি বিধিবিধান ও অনুশাসনের প্রতি যে সম্মানবোধ ছিল, তা আজকালকার মুসলিমদের অধিকাংশের মধ্যে নেই। ৪. বর্তমান মুসলিমদের আরেকটি ভয়ানক বাস্তবতা প্রতারণা, দুর্নীতি এবং কোটি কোটি টাকা আত্মসাতের শিকার__যে পরিস্থিতিতে তাদের একাংশ অথবা অধিকাংশ অনাহারে জর্জরিত। ৫. বর্তমান মুসলিমদের আরেকটি মারাত্মক বাস্তবতা হচ্ছে, অর্থনৈতিক অধঃপতন, ক্রমেই ভারী হতে থাকা ঝণের বোঝা, দেউলিয়াত্ব, মুসলিম অধ্যুষিত উত্দিসবুল 4/9077016-090
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।