Dr. Rageb Sarjani Book Collections in Bangla — আন্দালুসের ইতিহাস ১ম খণ্ড [boimate com]
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

আন্দানুসের ইতিহাস ৯৬ তার জয় সুনিশ্চিত, আর পরাজয়ের পর মুসলিম বাহিনীর পরাজিত সৈন্যদের কীভদাস হিসেবে বেঁধে নিয়ে যেতে দড়ি তো লাগবেই। ভাই এই আগাম প্রস্তুতি রডারিক তাবছিলেন, যুদ্ধের ফলাফল তো নির্ধারিত হয়েই আছে। মে যেমন সগর্বে উচ্চারণ করছিলেন, আকারে-ইিতেও বোকাচ্ছিলেন যে, এক লক্ষ সৈন্যের সামনে বার হাজারের এই ত্র বাহিনী তো করুণার পাত্র! ৯২ হিজরীর ২৮ রমযাম মোতাবেক ৭১১ বৃস্টাব্দের ১৯ জুন তারিখে বারবাত উপত্যকায় উভয় বাহিনী মুখোমুখি হল । শুরু হল মুসলমানদের সুদীর্ঘ যুদ্ধ-ইতিহাসের অন্যতম অসম যুদ্ধ । বারবাত যুন্ধক্ষেত্রের উভয় পক্ষের দিকে স্থাতাবিক দৃষ্টিতে তাকালে যে কারও অন্তরেই মুসলিম বাহিনীর প্রতি করুণা জাগবে। যাদের সৈল্যসংখ্যা কোনমতেই বার হাজারের বেশি হবে না, তারা কী করে পুরো এক লক্ষ সৈন্যের মোকাবেলায় ময়দানে অবভীর্ণ হল?! বারবার এ প্রশ্সই মনে জাগবে যে, জয় দূরে থাক, এরা লড়াই করবে কীভাবে?! দুই পক্ষের প্রকৃত তুলনা কিন্তু বান্তবতা হল, সংখ্যা ও শক্তিগত এই সুস্পষ্ট ব্যবধান থাকার পরও একজন বিশ্লেষক দর্শকের দৃষ্টিতে বরং মনে হবে, মুসলিম বাহিনী নয়, করুণার পাত্র আসলে এক লক্ষ সৈন্যবিশিষ্ট গোথ খৃস্টান বাহিনী-ই! ভালো করে দেখুন উভয় পক্ষের পরিচিতি । প্রতু-পরিচয় নিয়ে বিবাদমান দু' পক্ষ! আলু আকবার! দু' পক্ষের মাঝে! কত পার্থক্য। এক পক্ষ বের হয়েছে স্বেচ্ছায়, সম্পূর্ণ নিজেদের ইচ্ছায়; দ্বীনের জন্য লড়াইয়ের প্রবল আগ্রহ নিয়ে? আর অন্য পক্ষ বের হয়েছে বাধ্য ও নির্পার হয়ে । কত পার্থক্য দু' দলের মাঝ! এক পক্ষ রণক্ষেত্রে সবেত হয়েছে আপ্লাহর রাহে প্রাণ উৎসর্গ করার স্বীয় আকাঙ্ক্ষা বুকে ধারণ করে, আপন আকীদা ও বিশ্বাসের তরে জীবনকে অতি তুচ্ছ জেনে, জাগতিক সকল বন্ধন ও মুনাফা- চিন্তার উধের্ব উন্নীত হয়ে। তাদের শ্রেষ্ঠতম তামারা আল্লাহর পথে শাহাদাত । আরেক পক্ষ জানেই না শাহাদাতের অর্থ কী, জীবনের মানে কী এবং এ জীবন কার তরে নিবেদিত । তাদের কাজিক্ষত লক্ষ্য কেবল নিজেদের পরিবার-পরিজন ও সহায়-সম্ততির কাছে প্রত্যাবর্তন । কত পার্থক্য দু' দলের মাঝে! এক দল দাঁড়িয়ে আছে কীধে কাধ মিলিয়ে নামাধের মতো এক কাতারে; ধনী দরিদ্রের পাশে, বড় ছোটর কাছে, শাসক আসান জনন ০আগ3বা27

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।