Dr. Rageb Sarjani Book Collections in Bangla — আন্দালুসের ইতিহাস ১ম খণ্ড [boimate com]
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

উদাইস প্শাসক-যুগ ) ১৬৩ করেছিলেন । আবু যর রাষি. কী ফরলেন? তিনি হযরত বেলাল রাষি.-এর সামনে মাথা পেতে দিলেন আর বারবার তাকে পীড়াপীড়ি করতে লাগলেন, যেন তিনি তার পা দিয়ে আবু যরের চেহারা মাড়িরে দেন এবং এর মাধ্যমে তার অন্যায়ের প্রতিবিধান হয় । বেলাল রাযি. এ কাজ করতে অন্বীকৃতি জানালেন এবং আবু যর রাষি.কে ক্ষমা করে দিলেন । নবীযুগে এমনই আরেকটি ঘটনা ঘটেছিল আস ও খাযরাজ গোত্রেয় মধ্যে । শাস বিন কায়স নামক জনৈক মুনাফিক উভয় গোত্রের মধ্যে ফিতনা সৃষ্টি করলে আওন গোত্রের কিছু লোক চিৎকার করে উঠল, 'আওস গোত্রের লোকেরা কোথায়, সাহায্য কর'। খাযরাজ গোত্রের কিছু লোকও চিৎকার করে উঠল, 'থাযরাজ গোত্রের লোকেরা কোথায়, সাহায্য কর' । এ কথা শুনে নবীক্জী বললেন, আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় তোমরা এই জাহেলী উচ্চারণ মুখে আনছ?! এ ধরনের মনোভাব পরিহার কর; এগুলো তো দুর্গন্ধময়। নবীজীর ওফাতের পর বনু হানীফা কর্তৃক বিদ্রোহের যে ঘটনা ঘটেছিল, সাম্প্রদায়িক চিন্তাধারার তারচে বড় দৃষ্টান্ত আর কী হতে পারে? এ সময় বনু হানীফা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মিথ্যানবী মুসাইলামাতৃল কাষ্যাবের পক্ষাবলম্বন করে । মুসাইলামাতুল কায্যাবের জনৈক অনুসারীকে তখন জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি জানো যে, যুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যবাদী আর মুসাইলামা মিথ্যাবাদী? সে উত্তর দিল, আল্লাহ সর্বজ্ঞাত যে, মুহাম্মাদ সত্যবাদী আর মুসহিলামা মিথ্যাবাদী; কিন্ত বনু রবীয়ার মিথ্যাবাদী ব্যক্তি আমার কাছে বনু মুযার-এর সত্যবাদীর চেয়ে প্রিয় ১৯ লোকটির দৃষ্টিভঙ্গি পুরোপুরি সাম্প্রদায়িকতায় ভরপুর ছিল | ঈমানের নূর যদি তার হৃদয়কে স্পর্শ করত, তাহলে সে এ ধরনের কথা কিছুতেই বলতে পারত না। সুতরাং জাতীয়তাবাদ, গোত্রবাদ এসব চিন্তাধারার অস্তিত্ব নবীবুগেও ছিল ) তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ জাতীয় সমস্যার দ্রচ্ত প্রতিকার করতেন, মানুষের মাঝে ঈমানী চেতনাকে ফিরিয়ে আনতেন, পু, অর উন গর ৭ ইয়ে বাতা তন লি । আগা আন গওবদাজা

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।