Dr. Rageb Sarjani Book Collections in Bangla — আন্দালুসের ইতিহাস ১ম খণ্ড [boimate com]
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

উসাইয়াপ্রশাসক-হুগ | ১৫ দীড়ায় ইসলামী রাষ্ট্র বিচারকের দরবারে, বিচারক বিবেচনা করবেন না কে মুদলমান আর কে বিধমী; তিনি দেখবেন না বাদী-বিবাদীর জাতি-বর্ণ বা অবরব; তিনি ফরসালা দেবেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে । জামি সেই ইসলাম, যাতে মানুষের সম্মান ও মুল্যমান তার সম্পদ বা ক্ষমতাবলে নিরূপণ করা হয় না; বরং প্রত্যেকের মর্যাদা নির্ণয় করা হয় তার সৎকর্ম-শুণে । আর ইসলামে তো সৎকর্ম সম্পাদনের অধিকার ও সুযোগ ধনী-দরিপ্, শাসক-শাসিত সকলের জন্য অবারিত | ইসলামের ইবাদতগাহ সবার জন্য উন্ুক্ত। জামি সেই ইসলাম, যার অনুসারী শাসক তোমাকে বলবে, যদি তুমি মুসলমান হও এবং সম্পদশালী হও, তাহলে তোমার প্রদান করতে হবে মাত্র ২.৫% সম্পদ যাকাত হিসেবে; তাও তোমার সম্পদ নেসাব পরিমাণ হলে এবং নেসাব-সম্পদে এক বছর অতিবাহিত হলে । আর বদি তুমি হও দরিত্র, তাহলে তোমার কিছুই প্রদান করতে হবে না; বরং নিজে স্যাবলবী হওয়া পর্যন্ত বাইতুল মাল রোষ্রীয় কোষাগার) থেকে তুমি লাভ করবে প্রয়োজনীয় সহযোগিতা । আর যদি তুমি হও অমুসলিম, সম্পদে ও শক্তিতে সামর্থ্যবান; - তাহলে তোমার জিষিয়া প্রদান করতে হবে, যার পরিমাণ মুসলমানদের যাকাতের-চেয়ে অনেক কম । এ জিযিয়া তুমি প্রদান করবে মুসলিম সরকার - কর্তৃক তোমাকে প্রদত্ত নিরাপত্তার বিনিময়ে । যদি তারা তোমাকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়, তোমার প্রদেয় সম্পদ তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে। আর যদি তুমি সম্পদশালী না হও কিংবা না হও যোদ্ধাপুরুষ, তাহলে তোমার কিছুই প্রদান করতে হবে না, বিনা জিষিয়ায় তুমি লাভ করবে মুসলিম সরকারের নিরাপত্তা । ইসলাম তো আন্দালুসবাসীর কাছে এসেছিল মুক্তি ও শাস্তির পয়গাম নিয়ে । আর তাই ইসলামকে তারা আকড়ে ধরেছে, জড়িয়ে নিয়েছে এবং আপন করে নিয়েছে। ইসলামের বিপরীতে অন্য কিছুকেই তারা পছন্দ করেনি। তারা পারেনি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে এবং অন্যায়- আখিরাতের চিরস্থায়ী শাস্তিকে বিসর্জন দিতে ৷ ভদ্র চাট গ9গাজা

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।