উমাইীয় প্রশাসক-যুখ | ১৪৩ আছে বিভিন রাষ্ট্রের রাজা, রাজপুত্র, জনসাধারণ এমনকি ভ্রীতদাসেরাও | একটানা নয়দিন উভয় বাহিনীর মধ্যে ঘোরতর লড়াই চলল; কিন্তু জয়- পরান নির্ধারিত হল না। ধাকলাবাহিক যুদ্ধের দশম দিন যুসলিম বাহিনী ইউরোপীয়দের ওপর এমন প্রচ হামলা চালাল যে, বিজয় প্রায় হাতের মুঠোয় চলে এল । এমন সময় ইউরোপীয় বাহিনীর একটি অশ্বারোহী দল মুসলিম সেনাদলের পেহনে অবস্থিত যুদ্ধলন্ধ সম্পদের ছাউনি পর্যন্ত পৌছে যেতে সক্ষম হল । এ অবস্থা দেখে সেখানে অবস্থানরত মুসলিম বাহিনীর কিছু সদস্য “নিয়ে গেল, নিয়ে গেল' রবে চিৎকার করে উঠল । আওয়াজ শুনে মুসলিম বাহিনীর মূল অংশের একটি অশ্বারোহী দল বুন্ধলন্ধ সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধক্ষেতর থেকে আবশ্মিক পিছু হটল । ফলে মুসলিম বাহিনীর কেন্দ্র-মূল নড়বড়ে হয়ে গেল এবং এই আকশ্মিক ছন্দপতনের অবশ্যন্তাবী পরিণতি হিসেবে পুরো মুসলিম বাহিনীর শৃলা ভেঙে পড়ল । সেনাপতি আবদুর রহমান আলগাফিকী এই বিশৃঙ্খল পরিস্থিতিতে চিত্কার ফরে মুসলিম সৈন্যদেরকে নতুন করে বিন্যস্ত করার চেষ্টা করতে লাগলেন । এই অসতর্ক পরিস্থিতির মধ্যেই প্রতিপক্ষের নিক্ষিপ্ত একটি তীর আবদুর রহমান আলগাফিকীর শরীরে বিদ্ধ হল এবং তিনি অক্বপৃষ্ঠ থেকে ভূপাতিত হয়ে শহীদ হয়ে গেলেন । মুসলিম বাহিনী একই সঙ্গে দু'টি মহা বিপর্যয়ের সম্মুখীন হল; একদিকে পুরো বাহিনীর বিশৃঙ্খল ও কি€কর্তব্যবিমূঢ পরিস্থিতি, অপয়দিকে মহান সেনাপতির শাহাদাতে নেতৃত্শূন্যতা । দশম দিনের যুদ্ধ শেষে মুসলিম বাহিনী দক্ষিণে পিছু হটল। একাদশ দিন ইউরোগীয় বাহিনী যুদ্ধ করতে এসে দেখল, ময়দান একেবারে শূন্য; একজন মুসলিম সৈন্যও যুদ্ধক্ষেত্রে নেই । ইউরোপীয় বাহিনী অতি সন্তর্পণে মুসলিম শিবিরের দিকে অগ্রসর হল । শিবিরের কাছে এসে তারা দেখতে পেল, পুরো শিবির জনশূন্য, আর যুক্ধলন্ধ সম্পদ উপচে পড়ে আছে। তারা একে মুসলিম বাহিনীর কোন কৌশল মনে করে শিবিরে আক্রমণ বা লুটপাট করার পরিবর্তে সেখানেই অপেক্ষা করতে লাগল । ইউরোপীয় বাহিনী একবারও মুসলিম বাহিনীর পশ্চাদ্ধাবনের চিন্তা করল না । হয়তো তাদের আশঙ্কা ছিল, মুসলিম বাহিনী প্রত্যাবর্তনের পথে তাদের জন্য কোন ফাঁদ পেতে রেখেছে; অথবা তাদের সেনাপতি চার্লস মার্টিল সুসলিম বাহিনী ফিরে যাওয়ায় নিশ্চিত্তে উত্তরে তার দেশে ফিরে যেতে পারবেন বলে মুসলিম বাহিনীর পিছু আগা আন আগওবদাজা
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।