Dr. Rageb Sarjani Book Collections in Bangla — আন্দালুসের ইতিহাস ১ম খণ্ড [boimate com]
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া প্রশাসক-যুগ । ১২৯, ৩, শ্রেণিতন্ত্রের বিলোপ এবং ধর্মীয় স্বাধীনতার প্রসার এ আমলেই মুসলমানগণ এ অঞ্চলে বি্লালমান শ্রেণিতন্ত্রকে বাতিল করতে সক্ষম হন ৷ ইসলামের আগমনে সকল মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হয় । শাসক ও শাসিতের মাঝে কোন শ্রেদি-বিভেদ না থেকে উভয়ে বিচারের কাঠগড়ায় বিচারকের সামনে সমান অবস্থান ও অধিকার লাভ করে । এ সময় মুসলমানগণ আকীদা ও বিশ্বাসগত স্বাধীনতাকে অবারিত করে দেন। খৃষ্টানদের গির্জা তাদেরকেই ছেড়ে দেন। মুসলমানগণ অন্যায় হস্তক্ষেপ করে কখনোই কোন গির্জা ভাণ্ডেননি কিংবা মসজিদে রূপান্তরিত করেননি । তবে খৃস্টানগণ তাদের কোন গির্জা স্বেচ্ছায় বিক্রি করতে রাজী হলে মুসলমানগণ তা অত্যত্ত উচ্চমূল্যে কিনে দিতেন এবং সেখানে মসজিদ প্রতিষ্ঠা করতেন। আর তারা বিক্রি-্রস্তাব প্রত্যাখ্যান করলে মুসলমানগণ তাতে কোন প্রকার হস্তক্ষেপ করতেন না ।৯১ খৃষ্টানদের সঙ্গে মুসলমানদের এই সুমহান নীতি বাস্তবায়ন ও উদার সহাবস্থান তখনকার কথা, যখন মুসলমানগণ নেতৃত্বের আসনে আর খৃষ্টান জনগণ মুসলিম-শাসমাধীন । এ তথ্যটি আমাদের ভালোভাবে স্মরণ রাখতে হবে এবং এর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে খুস্টান শাসকদের সেই চরম গর্হিত ও অযানবিক আচরণকে, যা তারা আন্দালুস-ভূমিতেই ইসলামী সালতানাতের পতনের পর স্প্যানিশ তদন্ত কমিশন (7০15191] ০ 076 17491007)-এর নাম দিয়ে করেছিল । ৪. নাগরিক সত্যতার বিনির্মাণে বিশেষ গুরুত্বারোপ এ আমলে মুসলিম শাসকবর্গ নাগরিক সভাতা প্রতিষ্ঠায় বিশেষ যত্ববান ছিলেন। এ সময় তারা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন দফতর ও সচিবালয়, কায়েম করেছেন নতুন নতুন বসতি ও সভ্যতা, নির্মাণ করেছেন রাস্তা-ঘাট, পুল- সেতু । এ সময়ের স্থাপত্য-উৎকর্ষ ও প্রকৌশল-দক্ষতার এক অনন্য উদাহরণ হুল *কর্ডোভা সেতু' নামে খ্যাত সেই বিখ্যাত ও মনোমুগ্ধকর সেতুটি, যা ৯ মুসলিম আনদালুসে বসবাসকারী অনুসলিম নাগরিকদের অবস্থা সদ্ধে জাতে ড. হুসাইন সুনিস- খর গবেষনালন্ধ তথয পড়ুন: কাজরুল জন্দাহুস, প্‌ ₹ ৩৫০-৪৩৯ । আন্দালুস (১ম)-৯ আগা আকন গওবাগজ

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।