প্রত্যহ সকাল ও বিকালে পড়ার কয়েকটি দু'আ
১। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও বিকালে নিম্ন বর্ণিত দু'আগুলো পড়তেন-
উচ্চারণঃ আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান্ নুশুর। অনুবাদঃ হে আল্লাহ! তোমারই হুকুমে আমরা ভোর করি, সন্ধ্যা করি এবং তোমারই হুকুমে আমরা বেঁচে থাকি ও মৃত্যুবরণ করি, আর তোমার দিকেই আমাদের পুনরুত্থান।
উচ্চারণঃ আসবাহনা ওয়াআসবাহাল মুলকু লিল্লাহি ওয়ালহামদু লিল্লাহি লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুলিস্ন শায়্যিন কাদীর। রাব্বি আসআলুকা খাইরা মা ফি হাযাল ইয়াউমি ওয়া খাইরা মা বা'দাহু ওয়া আঊযুবিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দাহু। অনুবাদঃ আমরা সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে আল্লাহ্র জন্য। সমুদয় প্রশংসা আল্লাহ্র জন্য। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব
ٗ