উপকারের মানসে আমি সকলের খিদমতে দু'আয়ে মাছনুনা ও ৩৩ আয়াতের ফযীলত নামে সংক্ষিপ্ত এ পুস্তক পেশ করলাম। এ কিতাব সংকলন করতে আল হিসনুল হাসীন ছাড়াও হযরত ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুল আযকার, হযরত ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল-হিযবুল আযম এবং হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব দাওয়াতে মাছনুনা দ্বারা আমি বহু উপকৃত হয়েছি। এ সকল দু'আ দুরূদ তথা সমূদয় সুন্নাতের উপর আমল করে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করার অনুরোধ জানাচ্ছি। যেহেতু এ কিতাবে কেবল কুরআন শরীফের আয়াত এবং হাদীস শরীফের দু'আই লেখা হয়েছে তাই কিাতবখানি যেখানে সেখানে না রেখে আদবের খেয়াল রাখা একান্ত জরুরী। হে আল্লাহ! তোমার হাবীবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের এ সামান্যতম খিদমত কবুল কর এবং তাঁর সুন্নাতের উপর পুরোপুরি আমল করার তাওফিক দান কর। আমীন।
(মো. হবিবুর রহমান)