৩৩ আয়াতের ফযীলত
হযরত ইমাম শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল-কাউলুল জামীল ( ) কিতাবে লিখেছেন যে, এই ৩৩ আয়াত সূরা ফাতিহা ও চার কুলসহ সর্বদা পড়লে চোর-দুশমন, হিংস্র জন্তু, যাদু, বিষাক্ত দ্রব্য ইত্যাদির অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায়। জ্বিন-ভুতের প্রভাব দূর করার জন্য ইহা ফলদায়ক। যাদুর সন্দেহ হলে ইহা পড়ে পানিতে ফুঁক দেবে এবং রোগীকে পান করাবে। [প্রত্যহ ফজর ও মাগরিবের নামাযের পর একবার পড়া ভালো]
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।