৬। প্রতি শুμবার দিনে বা রাত্রে সূরা কাহফ (১৫-১৬ পারা) তিলাওয়াতের বহু ফযীলত রয়েছে। এর বরকতে ঈমান কামিল ও মযবুত হয়। এমনকি দাজ্জালের চμান্তেও ঐ তিলাওয়াতকারীর ঈমান নষ্ট হবে না। ৭। প্রতিদিন ফজরের নামাযের পর সূরা ইয়াসিন এবং এশার নামাযের পর সূরা মুলক তিলাওয়াত করার অনেক বরকত ও উপকারিতা রয়েছে। ৮। প্রতি ওয়াক্তের নামাযের পর ডান হাত মাথায় রেখে ১১ বার
ِىََ পড়লে মস্তিষ্কের স্থিরতা ও শক্তি বৃদ্ধি হয়। ৯। মেধা ও যেহেন বৃদ্ধির জন্য প্রতিদিন ফজরের নামাযের পর কলবের উপর ডান হাত রেখে নিম্নলিখিত আয়াতটি ২১ বার পড়বে।
উচ্চারণঃ রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিললিসানী ইয়াফকাহু কাউলি। এর বরকতে বাক শক্তি বৃদ্ধি পায় এবং কথা পরিষ্কার হয়। ১০। প্রত্যেক ফজরের নামাযের পর ডান হাত কলবের উপর রেখে ৭০ বার (ইয়া ফাত্তাহু ইয়া আলিমু) পড়া ইল্ম লাভের জন্য বেশ উপকারী।