ভূমিকা
মুমিনের দুনিয়া ও আখিরাতের শান্তি ও কল্যাণের পন্থাসমূহের মধ্যে একটি বিশেষ পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামীনের নিআমতের শুকরিয়া আদায় করা এবং তাঁর দরবারে মুনাজাত ও দু'আ করা। হযরত নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সুখ-শান্তির অন্যান্য ব্যবস্থাবলীর মতো এই বিশেষ ব্যবস্থাটি শিক্ষা দিতেও কোনো প্রকার কমতি করেননি। জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনের সর্বাবস্থায় যেভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয় এবং যে সময়ে, যে কাজের জন্য যে দু'আ পড়তে হয় উহা তিনি কথায় ও কাজে বিস্তারিতভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন। পবিত্র হাদীসের কিতাবসমূহে তা অতি সুষ্ঠ ও নির্ভরযোগ্যরূপে লিপিবদ্ধ করা হয়েছে। এ সকল দু'আ দুরূদের উপর আমল করলে সর্বাবস্থায় আল্লাহ তাআলার যিক্র, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের পায়রবী এবং জীবনের সর্ববিধ সুখ শান্তি লাভ হয়। বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম জাযরী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ, মুসলিম শরীফসহ প্রায় উনিশখানা হাদীসের কিতাব হতে এ সকল বিস্তৃত যিক্র আযকার ও দু'আ-দুরূদ আল হিসনুল হাসীন নামক তাঁর প্রসিদ্ধ কিতাবে বিস্তারিত বিবরণসহ একত্রে সংকলন করেছেন। পবিত্র সুন্নাতের সামান্য খিদমত এবং মুসলমান ভাই-বোনদের