দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

হাজাতের নামায সৎ উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য নিয়মিতভাবে উযূ করে দুই রাকআত নফল নামায পড়বে। নামাযের পর কিছু ইস্তিগফার ও দুরূদ শরীফ পড়ে নিম্নের দু'আ পড়বে।

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজজাহু ইলাইকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমাতি ইয়া সায়্যিদিনা মুহাম্মাদু ইন্নি আতাওয়াজজাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লি আল্লাহুম্মা ফাশাফ্‌ফি'হু ফিয়া। বিশিষ্ট সাহাবী হযরত উসমান বিন হুনায়িফ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে এ নামায ও দু'আ শিক্ষা দিয়েছিলেন। এরূপ করার পরই ঐ ব্যক্তি আরোগ্য লাভ করেন। (নাসায়ী, তিরমিযী ও ইবনু মাজাহ)

۞

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।