দুয়ায়ে মাসনুনাহ ও ৩৩ আয়াতের ফজীলত
/ ৮২
📝 লেখা 📖 পিডিএফ

তাওবার নামায

হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যদি কোনো ব্যক্তি কোনো গোনাহের কাজ করে তবে রীতিমতো উযূ করে তাওবার নিয়তে দুই রাকাআত নামায পড়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা তার গোনাহ মাফ করবেন।

তাসবীহের নামায সালাতুত তাসবীহ বা তাসবীহের নামায চার রাকাআত। হাদীস শরীফে এ নামাযের বহু ফযীলত বর্ণিত হয়েছে। রোজ, সপ্তাহ, মাস, বছর এমনকি জীবনেও একবার এ নামায পড়া ভালো। এ নামাযে নিম্নলিখিত তাসবীহ প্রতি রাকআতে ৭৫ বার পড়তে হয়।

প্রতি রাকআতে ৭৫ বার পড়ার নিয়ম * সূরা ফাতিহা পড়ার আগে ১৫ বার * সূরা কিরাত শেষ করার পর ১০ বার * রুকুতে রুকুর তাসবীহ পড়ার পর ১০ বার * রুকু হতে খাড়া হওয়ার পর ১০ বার * প্রথম সিজদায় তাসবীহ পড়ার পর ১০ বার * প্রথম সিজদা হতে উঠার পর বসে ১০ বার * দ্বিতীয় সিজদায় তাসবীহ পড়ার পর ১০ বার মোট = ৭৫ বার এরূপ প্রতি রাকআতে ৭৫ বার পড়তে হয়। চার রাকআতে মোট ৩০০ (তিনশত) বার হবে।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।