ইস্তিখারার নামায
কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করলে ইস্তিখারা করা সুন্নাত। ইস্তিখারার নিয়ম এই যে, নিয়মিত উযূ করে দুই রাকাআত নফল নামায পড়বে এবং নামায শেষ করার পর কিছু ইস্তিগফার ও দুরূদ শরীফ পড়ে নিম্নের দু'আ পড়বে।
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা বিইলমিকা ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিমী ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়াতা'লামু ওয়ালা আ'লামু ওয়াআনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খাইরালি ফি দ্বীনী ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাআকদিরহুলি ওয়া ইয়াচ্ছিরহুলি ছুম্মা বারিকলি ফিহি। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররু লি ফি দ্বীনী ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদিরলিয়াল খাইরা হাইছু কানা ছুম্মা আরদ্বিনি বিহি। দু'আ পড়ার সময় এর স্থলে নিজের কাজের নাম উলেস্নখ করবে অথবা মনে মনে খেয়াল করবে।